গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বরই চাষে মাগুরায় শিক্ষকের সফলতা

জেলা প্রতিনিধি, মাগুরা

জেলা প্রতিনিধি, মাগুরা

প্রকাশিত: ১৩:৩৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৩:৩৫ এএম ২০২৬
বরই চাষে মাগুরায় শিক্ষকের সফলতা
ছবি

ছবি সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খর্দ্দফুলবাড়ী গ্রামে নিবিড় যত্নে গড়ে উঠেছে এক শিক্ষকের স্বপ্নের বরই বাগান। উপজেলার বনগ্রাম সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরাফাতুল আলম নিজ উদ্যোগে বাড়ির আঙিনায় ৭৫ শতক জমিতে ২০০টি বিভিন্ন জাতের বরই গাছ রোপণ করেন। শুরুতেই ভালো দাম পাচ্ছেন তিনি। প্রতি কেজিতে ৭০-৮০ টাকা বিক্রি হচ্ছে।

জানা গেছে, তিনি বিভিন্ন জাতের উন্নতমানের বরই চাষ শুরু করেন। নিয়মিত ও বৈজ্ঞানিক পরিচর্যায় বাগানে এসেছে আশাব্যঞ্জক ফলন। শুধু ফল নয়, এই বাগান এখন অনেকের স্বপ্নের আশ্রয়, প্রেরণা আর সাহসের প্রতীক হয়ে উঠেছে।

শিক্ষক মো. শরাফাতুল আলম বলেন, ‌‘করোনার সময় থেকেই বাড়ির পাশে নিজ জমিতে বরই চাষ শুরু করেছি। প্রতি বছর ব্যয় বাদ দিয়েও ভালো লাভ পাই। বর্তমানে বাগানে ভারত সুন্দরী, বল সুন্দরী ও কাশ্মীরি জাতের বরই এসেছে। এর মধ্যে ১৫ ডিসেম্বর থেকে ভারত সুন্দরী জাতের বরই তোলা শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্য জাতের বরইও বাজারে আসবে।’

তিনি বলেন, ‘বরই এমন একটি ফল, যা শীত মৌসুমে হারভেস্টিং হয়। বরই বাগানে এলেই টেনশনমুক্ত হয়ে অনেক আনন্দে সময় কাটানো যায়। আমার বাগানের ফলে অসংখ্য পাখিরও খাদ্যের জোগান হয়।’

শরাফাতুল আলম আরো বলেন, ‘মাটির সাথে হৃদয়ের সম্পর্ক তৈরি করলে ফসলও ভালোবাসা দিয়ে জবাব দেয়। একটু সাহস, ধৈর্য আর সঠিক পরিচর্যায় গ্রামের মাটি বদলে দিতে পারে মানুষের ভাগ্য। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে বাগান এবং উন্নতমানের চারা উৎপাদনের পরিকল্পনা আছে।’

এসি/আপ্র/২৭/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

দেশের খাদ্য ব্যবস্থা সচল রাখা কৃষকরা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের খাদ্য ব্যবস্থা সচল রাখা কৃষকরা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত

বাংলাদেশের কৃষির সবচেয়ে বড় সম্পদ শুধু জমি নয়- কৃষক। সীমিত জমি, বাড়তে থাকা উৎপাদন ব্যয়, জলবায়ুজনিত অন...

তামাক চাষ বিস্তারে পরিবেশ বিপর্যয় ও খাদ্য নিরাপত্তায় হুমকি
১৩ সেপ্টেম্বর ২০২৬

তামাক চাষ বিস্তারে পরিবেশ বিপর্যয় ও খাদ্য নিরাপত্তায় হুমকি

বাংলাদেশে এখন তামাক চাষের জমি দিন দিন বাড়ছে। কৃষকরা তামাক কোম্পানিগুলোর এককালীন আর্থিক সহযোগিতা পেয়ে...

সবজির চারা উৎপাদকদের কয়েক কোটি টাকা ব্যবসার আশা
১৩ সেপ্টেম্বর ২০২৬

সবজির চারা উৎপাদকদের কয়েক কোটি টাকা ব্যবসার আশা

শীত আসতে এখনও কিছুটা সময় বাকি। অথচ এরই মধ্যে ব্যস্ততা বেড়েছে মুন্সীগঞ্জের সবজি চারার বাজারে। ভোর থেক...

বর্গাচাষি নিজামের তিন লাখ টাকার পেঁপে গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বর্গাচাষি নিজামের তিন লাখ টাকার পেঁপে গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা

যশোরের ঝিকরগাছায় বেনেয়ালী মাঠে এক বর্গাচাষির পেঁপে ক্ষেতের গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। রাতে ১৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই