গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাজশাহীতে গুটি আম সংগ্রহ শুরু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫ পিএম, ১৫ মে ২০২৬ | আপডেট: ০৪:৫০ এএম ২০২৬
রাজশাহীতে গুটি আম সংগ্রহ শুরু
ছবি

ছবি সংগৃহীত

জ্যৈষ্ঠের প্রথম দিনেই রাজশাহীতে বাগান থেকে আম নামানো শুরু হয়েছে। জেলা প্রশাসনের নির্ধারিত ‘ম্যাংগো ক্যালেন্ডার’ অনুযায়ী প্রথম পর্যায়ে গুটি জাতের আম সংগ্রহের মধ্য দিয়ে মৌসুমের আনুষ্ঠানিক সূচনা হলো।

শুক্রবার (১৫ মে) সকাল থেকেই জেলার বিভিন্ন বাগান থেকে গুটি আম সংগ্রহ শুরু করেন চাষি ও ব্যবসায়ীরা। নির্ধারিত সময়সূচি মেনে আম সংগ্রহ শুরু করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন তারা। তাদের মতে, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে এবং বাজারে ভালো দামের আশা রয়েছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক পাপিয়া রহমান মৌরী জানান, জেলায় মোট ১৯ হাজার ৬২ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে দুই লাখ ৪৩ হাজার ৯৯৫ টন আম, যার সম্ভাব্য বাজারমূল্য ৭৮০ কোটি ৬৮ লাখ টাকা।

তিনি বলেন, প্রশাসনের নজরদারিতে সময়সূচি মেনে পরিপক্ব আম বাজারজাত করা হচ্ছে, ফলে রাসায়নিকমুক্ত নিরাপদ আম সরবরাহ নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এবারও ধাপে ধাপে বিভিন্ন জাতের আম বাজারে আসবে। গুটি আম ১৫ মে থেকে সংগ্রহ শুরু হলেও ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে লক্ষ্মণভোগ ও রাণীপছন্দ, ৩০ মে থেকে হিমসাগর বা খিরসাপাত বাজারজাত করা যাবে।

এছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে আশ্বিনা ও বারি-৪, ১৫ জুলাই থেকে গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। কাটিমন ও বারি-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ ও বাজারজাত করা যাবে।
সানা/আপ্র/১৫/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দেশের খাদ্য ব্যবস্থা সচল রাখা কৃষকরা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের খাদ্য ব্যবস্থা সচল রাখা কৃষকরা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত

বাংলাদেশের কৃষির সবচেয়ে বড় সম্পদ শুধু জমি নয়- কৃষক। সীমিত জমি, বাড়তে থাকা উৎপাদন ব্যয়, জলবায়ুজনিত অন...

তামাক চাষ বিস্তারে পরিবেশ বিপর্যয় ও খাদ্য নিরাপত্তায় হুমকি
১৩ সেপ্টেম্বর ২০২৬

তামাক চাষ বিস্তারে পরিবেশ বিপর্যয় ও খাদ্য নিরাপত্তায় হুমকি

বাংলাদেশে এখন তামাক চাষের জমি দিন দিন বাড়ছে। কৃষকরা তামাক কোম্পানিগুলোর এককালীন আর্থিক সহযোগিতা পেয়ে...

সবজির চারা উৎপাদকদের কয়েক কোটি টাকা ব্যবসার আশা
১৩ সেপ্টেম্বর ২০২৬

সবজির চারা উৎপাদকদের কয়েক কোটি টাকা ব্যবসার আশা

শীত আসতে এখনও কিছুটা সময় বাকি। অথচ এরই মধ্যে ব্যস্ততা বেড়েছে মুন্সীগঞ্জের সবজি চারার বাজারে। ভোর থেক...

বর্গাচাষি নিজামের তিন লাখ টাকার পেঁপে গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বর্গাচাষি নিজামের তিন লাখ টাকার পেঁপে গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা

যশোরের ঝিকরগাছায় বেনেয়ালী মাঠে এক বর্গাচাষির পেঁপে ক্ষেতের গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। রাতে ১৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই