গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

হাজার হাজার জেলিফিশ গিয়েছিল মহাকাশে

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪ পিএম, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ১৬:১১ এএম ২০২৬
হাজার হাজার জেলিফিশ গিয়েছিল মহাকাশে
ছবি

অভিযানটি প্রায় নয় দিন স্থায়ী হয়েছিল এবং এর মধ্যে প্রায় ৬০ হাজার জেলিফিশের জন্ম ও বিকাশ ঘটেছে -ছবি উইকিপিডিয়া

নব্বইয়ের দশকে এক বিচিত্র গবেষণার উদ্দেশ্যে মহাকাশে প্রায় আড়াই হাজার জেলিফিশ পাঠিয়েছিল নাসা। লক্ষ্য ছিল, ওজনহীন পরিবেশে প্রাণীর শারীরিক বৃদ্ধি ও অভিকর্ষ বোঝার সক্ষমতা কীভাবে কাজ করে তা জানা। তবে নয় দিন পর সেই জেলিফিশের সংখ্যা বেড়ে ৬০ হাজারে দাঁড়ালে এবং পৃথিবীতে এদের ফিরিয়ে অনলে বিজ্ঞানীদের সামনে এল বিস্ময়কর ফলাফল।

বিবিসি ওয়াইল্ড লাইফ ম্যাগাজিন প্রতিবেদনে লিখেছে, ১৯৯০-এর দশকে নাসার ডরোথি স্প্যানজেনবার্গের নেতৃত্বে একদল গবেষক এ পরীক্ষাটি চালিয়েছিলেন।

‘মানুষ যদি কখনও মহাকাশে বাস করতে পারে তবে সেখানে জন্ম নেওয়া শিশুরা অভিকর্ষ বলের প্রতি কেমন সাড়া দেবে’ তা বুঝতেই ছিল নাসার এ অভিযান।

১৯৯১ সালে ‘কলম্বিয়া’ মহাকাশযানে করে প্রায় আড়াই হাজারটি জেলিফিশের ‘পলিপ’ বা জেলিফিশের জীবনের প্রাথমিক পর্যায় মহাকাশে পাঠানো হয়। জেলির মতো সামুদ্রিক প্রাণীগুলোর সঙ্গে মানুষের খুব একটা মিল নেই। তবে একটি বিষয়ে অদ্ভুত মিল রয়েছে। মানুষ ও জেলিফিশ উভয়ই অভিকর্ষ বল ব্যবহার করে বুঝতে পারে কোনটি ‘উপরের দিক’।

জেলিফিশ যখন ‘পলিপ’ থেকে ‘মেডুসা’ পর্যায়ে বড় হয়ে ওঠে তখন এর মূল দেহে (যাকে বেল বা ঘণ্টা বলা হয়) ক্যালসিয়াম সালফেট ক্রিস্টাল বা দানা তৈরি হয়।

এসব দানা বা ক্রিস্টাল একটি কোষের পকেটে বন্দি থাকে, যার আশপাশ বিশেষ এক ধরনের রোম বা চুল দিয়ে ঢাকা। জেলিফিশ যখন পানির নিচে দিক পরিবর্তন করে তখন অভিকর্ষ বলের কারণে এসব ক্রিস্টালও একই দিকে গড়িয়ে যায়। ওই রোম নড়াচড়া বুঝতে পারে ও স্নায়ুর কোষে সংকেত পাঠায়। এ পদ্ধতি ব্যবহার করেই জেলিফিশ বোঝে এরা সাঁতার কেটে উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে।

মানুষের কানের ভেতরের অংশেও ক্যালসিয়াম কার্বনেটের এমন কিছু গঠন রয়েছে, যা সংবেদনশীল লোমগুলোকে নাড়াচাড়া করতে সাহায্য করে। এর মাধ্যমে মানুষের মস্তিষ্ক অভিকর্ষ বা গ্র্যাভিটি অনুভব করতে পারে।

ফলে গবেষকরা পরীক্ষা করতে চেয়েছিলেন, মহাকাশে বেড়ে ওঠা জেলিফিশদের এই অভিকর্ষ সংবেদনশীল পদ্ধতিটি ঠিকঠাক তৈরি হয় কি না। কারণ ওজনশূন্য পরিবেশে বেড়ে ওঠা মানুষের ক্ষেত্রেও হয়ত একই ধরনের ফলাফল দেখা দিতে পারে।

অভিকর্ষ শনাক্তকরণ পদ্ধতি: জেলিফিশের ‘পলিপ’গুলোকে কৃত্রিম সমুদ্রের পানি ভর্তি ব্যাগে করে মহাকাশে পাঠানো হয়েছিল। সেখানে থাকা গবেষকদের কাজ ছিল সেগুলোর দ্রুত বৃদ্ধি নিশ্চিত করা। পরীক্ষাটি প্রায় নয় দিন স্থায়ী হয়েছিল এবং এর মধ্যে প্রায় ৬০ হাজার জেলিফিশের জন্ম ও বিকাশ ঘটে। এদের পৃথিবীতে ফিরিয়ে আনার পর গবেষকরা দেখেছেন, এসব জেলিফিশ সাঁতার কাটতে হিমশিম খাচ্ছে, অথচ পৃথিবীতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা জেলিফিশগুলোর কোনো সমস্যাই হচ্ছিল না।

মহাকাশ থেকে আসা জেলিফিশগুলোর দেহে ‘স্পন্দনের অস্বাভাবিকতা’ও দেখা দেয়। বিজ্ঞানীরা বলছেন, এসব জেলিফিশ তীব্র ‘ভার্টিগো’ বা মাথা ঘোরার সমস্যায় ভুগেছে। জেলিফিশগুলো মহাকাশে থাকাকালীন এদের দেহে ক্যালসিয়াম সালফেট ক্রিস্টাল তৈরি করতে পারলেও পৃথিবীতে ফিরে এসে জীবনযাপনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি। যার থেকে ইঙ্গিত মেলে, মহাকাশে জন্ম নেওয়া মানুষের ক্ষেত্রেও ভবিষ্যতে একই ধরনের সমস্যা দেখা দিতে পারে।


সানা/ডিসি/আপ্র/১০/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রিমোটের এই বোতাম অন রাখলে এসি চালিয়েও বিদ্যুৎ বিল কমে
১৬ মে ২০২৬

রিমোটের এই বোতাম অন রাখলে এসি চালিয়েও বিদ্যুৎ বিল কমে

গরমের সময়ে এখন এসি ছাড়া থাকা অনেকের কাছেই প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০-...

কারখানা শ্রমিক থেকে চীনের দ্বিতীয় শীর্ষ ধনী জো কুনফেই
১৬ মে ২০২৬

কারখানা শ্রমিক থেকে চীনের দ্বিতীয় শীর্ষ ধনী জো কুনফেই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে গত বৃহস্পতিবার (১৪ মে) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আয়ো...

চাঁদের অভিযানে মানবাকৃতির রোবট পাঠাবে চীন
১২ মে ২০২৬

চাঁদের অভিযানে মানবাকৃতির রোবট পাঠাবে চীন

চন্দ্র অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মানবাকৃতির একটি রোবট উন্মোচন...

এআই জানে না বলতেও শিখছে, কমবে ভুল তথ্যের প্রবণতা
১২ মে ২০২৬

এআই জানে না বলতেও শিখছে, কমবে ভুল তথ্যের প্রবণতা

দক্ষিণ কোরিয়ার গবেষকদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল তথ্য তৈরির প্রবণতা কমাতে তারা নতুন একটি যুগান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে