গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অন্ধকার মহাকাশে পৃথিবী দেখার বিস্ময়কর অভিজ্ঞতা

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭ পিএম, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:৪৩ এএম ২০২৬
অন্ধকার মহাকাশে পৃথিবী দেখার বিস্ময়কর অভিজ্ঞতা
ছবি

ছবি সংগৃহীত

চাঁদের চারপাশ প্রদক্ষিণ শেষে মহাকাশ থেকে পৃথিবীকে এক অনন্য ও বিচ্ছিন্ন রূপে দেখার অভিজ্ঞতা তুলে ধরেছেন নাসার আর্টেমিস-২ চন্দ্রাভিযানের নভোচারীরা। গভীর মহাকাশের অন্ধকারে পৃথিবীকে ‘লাইফবোট’-এর মতো নিঃসঙ্গভাবে ভাসমান দেখে তাঁরা মানবজাতির ঐক্যের আহ্বান জানিয়েছেন।

অভিযান শেষে যুক্তরাষ্ট্রের হিউস্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে চার নভোচারী তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা জানান, ৫০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো মানুষবাহী মহাকাশযান চাঁদের চারপাশে ‘স্লিংশট’ কৌশলে ঘুরে এসেছে, যা মানব ইতিহাসে সবচেয়ে গভীর মহাকাশ ভ্রমণের মাইলফলক।

নভোচারী ক্রিস্টিনা কোচ বলেন, পৃথিবীর চেয়ে বরং তাকে ঘিরে থাকা বিশাল অন্ধকারই তাকে বেশি বিস্মিত করেছে। সেই অন্ধকারের মধ্যে পৃথিবীকে তার কাছে নিঃশব্দে ঝুলে থাকা একটি লাইফবোটের মতো মনে হয়েছে।

মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও জেরেমি হ্যানসেনের সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ক্রিস্টিনা বিশ্ববাসীকে অভিন্ন মানবতার চেতনায় একত্রিত হওয়ার আহ্বান জানান। কানাডীয় নভোচারী হ্যানসেনও এই অভিযানের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সংযোগ অনুভব করার কথা বলেন।

এই অভিযানে একাধিক ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। ভিক্টর গ্লোভার প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে চাঁদের চারপাশ ভ্রমণ করেছেন, ক্রিস্টিনা কোচ প্রথম নারী হিসেবে এ কৃতিত্ব অর্জন করেছেন এবং জেরেমি হ্যানসেন প্রথম অ-মার্কিন নভোচারী হিসেবে এতে অংশ নিয়েছেন।

অভিযান চলাকালে নভোচারীরা হাজার হাজার ছবি ধারণ করেন এবং সূর্যগ্রহণ ও চাঁদের পৃষ্ঠে উল্কাপাতের মতো বিরল দৃশ্য প্রত্যক্ষ করেন।

নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এই মিশনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এটি মানবজাতিকে আবারো মহাকাশ অনুসন্ধানে আস্থা ফিরিয়ে দিয়েছে এবং ভবিষ্যতের অভিযানের পথ উন্মুক্ত করেছে।

আর্টেমিস-২ কর্মসূচি নাসার চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি গড়ে তোলার পরিকল্পনার প্রথম মানববাহী ধাপ। ভবিষ্যতে মঙ্গল অভিযানের প্রস্তুতি হিসেবে চাঁদে ঘাঁটি স্থাপনের লক্ষ্য রয়েছে। সংস্থাটি আশা করছে, ২০২৮ সালের মধ্যে আবারো চাঁদের মাটিতে মানুষের পদচারণা নিশ্চিত করা সম্ভব হবে।


সানা/ডিসি/আপ্র/১২/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা
১৩ সেপ্টেম্বর ২০২৬

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা

কৃত্রিম বুদ্ধিমত্তার অবাধ বিকাশে বৈশ্বিক ঝুঁকির আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশেষ করে স্বয়ংক্রিয় এআই ব্যবস্...

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
১০ সেপ্টেম্বর ২০২৬

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্র...

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক
১০ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের ক্যামেরায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অ্যাপল। শুধু মেগা...

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই