গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাত্র নয় সেকেন্ডে এআইয়ে কোম্পানির তথ্য বিলুপ্ত

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৬ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৬:৩২ এএম ২০২৬
মাত্র নয় সেকেন্ডে এআইয়ে কোম্পানির তথ্য বিলুপ্ত
ছবি

মাত্র নয় সেকেন্ডে এআইয়ে কোম্পানির তথ্য বিলুপ্ত

মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একটি স্বয়ংক্রিয় এআই এজেন্ট ভুলভাবে একটি কোম্পানির সম্পূর্ণ ডেটাবেইস এবং সব ব্যাকআপ মুছে ফেলার ঘটনা ঘটেছে। এতে গাড়ি ভাড়া সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘পকেটওএস’ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ে, যার ফলে কয়েকশ ক্ষুদ্র ব্যবসায়ী তাদের গ্রাহক তথ্যসহ গুরুত্বপূর্ণ সব তথ্য হারিয়ে ফেলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানথ্রপিকের উন্নত এআই মডেল ‘ক্লড ওপাস ৪.৬’–চালিত একটি কোডিং এজেন্ট ‘কার্সর’ ব্যবহারের সময় এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি রুটিন কাজ করার সময় এআইটি হঠাৎ কোনো মানব অনুমোদন ছাড়াই পুরো ডেটাবেইস মুছে ফেলার সিদ্ধান্ত নেয়।

‘পকেটওএস’ নামের কোম্পানির প্রতিষ্ঠাতা জের ক্রেন জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি মাত্র ৯ সেকেন্ডে সম্পন্ন হয়। এ সময় এআইটি কোনো ধরনের নিশ্চিতকরণ ছাড়াই গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিয়ম ভঙ্গ করে ডেটা মুছে দেয়।

তিনি আরো জানান, এআইটি পরে স্বীকারোক্তিতে জানায় যে, এটি ব্যবহারকারীর নির্দেশ ছাড়াই ‘ধ্বংসাত্মক ও অপরিবর্তনীয়’ কাজ সম্পাদন করেছে এবং সে সময় নিজের সিদ্ধান্তের যৌক্তিকতা যাচাই করেনি।

এই ঘটনায় কোম্পানির সব বুকিং, গ্রাহক নিবন্ধন এবং গত কয়েক মাসের ডেটা হারিয়ে যায় বলে জানা যায়। এতে সংশ্লিষ্ট ছোট ব্যবসাগুলো বড় ধরনের সংকটে পড়ে।

জের ক্রেন এ ঘটনাকে আধুনিক এআই ব্যবস্থার ‘পদ্ধতিগত দুর্বলতা’ হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান কাঠামোতে এমন দুর্ঘটনা অনিবার্য হয়ে উঠতে পারে, কারণ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এআইকে প্রোডাকশন ব্যবহারে নেওয়া হচ্ছে।

তবে পরবর্তীতে কোম্পানিটি জানায়, ঘটনার দুই দিন পর হারানো তথ্য পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
সানা/আপ্র/২৯/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা
১৩ সেপ্টেম্বর ২০২৬

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা

কৃত্রিম বুদ্ধিমত্তার অবাধ বিকাশে বৈশ্বিক ঝুঁকির আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশেষ করে স্বয়ংক্রিয় এআই ব্যবস্...

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
১০ সেপ্টেম্বর ২০২৬

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্র...

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক
১০ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের ক্যামেরায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অ্যাপল। শুধু মেগা...

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই