গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বয়স ১৩ হওয়ার আগে স্মার্টফোন বিপজ্জনক হতে পারে

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:২০ পিএম, ০২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৬:২৯ এএম ২০২৬
বয়স ১৩ হওয়ার আগে স্মার্টফোন বিপজ্জনক হতে পারে
ছবি

বয়স ১৩ হওয়ার আগে স্মার্টফোন বিপজ্জনক হতে পারে

১৩ বছর বয়সের আগে শিশুকে ফোন দেওয়া বিপজ্জনক এবং এর ফলে তাদের মধ্যে ঘুমের ব্যাঘাত, স্থূলতা বা অতিরিক্ত ওজন ও বিষণ্নতাও দেখা দিতে পারে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।

গবেষণায় শৈশব ও কৈশোরের মধ্যবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে শিশুদের ওপর ফোন বা গ্যাজেটের স্বাস্থ্যগত প্রভাব নিয়ে পরীক্ষা করেছেন গবেষকরা। প্রযুক্তি ও সামাজিক মাধ্যমের প্রভাবে শিশুদের যে ক্ষতি হচ্ছে তা নিয়ে গোটা বিশ্বে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই এ গবেষণাটি সামনে এল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট।

এ মাসের শুরুতে গবেণাপত্রটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স’-এ। গত মাসের শুরুতে বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য টিকটক ও ইনস্টাগ্রামসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া।

গবেষণাটি পরিচালনা করেছেন র‌্যান বারজিলে। ‘ফিলাডেলফিয়া চিলড্রেন’স হাসপাতালের একজন শিশু-কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ও মনোরোগবিদ্যার অধ্যাপক তিনি। এ গবেষণায় যুক্তরাষ্ট্রের ২১টি অঞ্চলের সাড়ে দশ হাজারেও বেশি শিশুর তথ্য বিশ্লেষণ করেছেন এই গবেষক।

গবেষণায় উঠে এসেছে, ১৩ বছর বয়সের তুলনায় যেসব শিশু ১২ বছর বয়সে হাতে ফোন পেয়েছে তাদের ঘুমের সমস্যার ঝুঁকি ৬০ শতাংশের বেশি এবং স্থূলতা বা অতিরিক্ত ওজনের ঝুঁকি ৪০ শতাংশের বেশি।

গবেষণাপত্রটিতে গবেষকরা লিখেছেন, যে তিন হাজার চারশ ৮৬ জন টিনএজার ১২ বছর বয়সে স্মার্টফোন পায়নি, ১৩ বছর বয়সে পৌঁছানোর পর তাদেরকে পর্যবেক্ষণ করা হয়েছে। দেখা গেছে, যারা এই এক বছরের মধ্যে স্মার্টফোন হাতে পেয়েছে তাদের মানসিক স্বাস্থ্য সমস্যা, যেমন বিষণ্নতা বা উদ্বেগ ও অপর্যাপ্ত ঘুমের ঝুঁকি যারা এই সময়েও ফোন ব্যবহার শুরু করেনি তাদের তুলনায় অনেক বেশি।

গবেষকরা বলছেন, বয়ঃসন্ধির শুরুতে স্মার্টফোন থাকার সঙ্গে বিষণ্নতা, স্থূলতা ও অপর্যাপ্ত ঘুমের সরাসরি সম্পর্ক রয়েছে। ফলে তরুণ প্রজন্মকে রক্ষার জন্য রাষ্ট্রীয় নীতিমালা বা আইন তৈরির সুপারিশ করেছেন তারা। বারজিলে বলেছেন, ‘বিষয়টি একদমই এড়িয়ে যাওয়ার মতো নয়।’

সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর জাতীয়ভাবে নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা আরোপের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। দেশটি প্রযুক্তি জায়ান্টদের নির্দেশ দিয়েছে, ১০ ডিসেম্বর থেকে সামাজিক মাধ্যমে শিশুদের প্রবেশাধিকার যেন বন্ধ করে দেয়। মালয়েশিয়াসহ অন্যান্য দেশও আগামী বছর থেকে একই ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

এরইমধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার সীমিত করতে আইন পাস করেছে। যার মধ্যে আরকানস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, লুইসিয়ানা, মিসিসিপি, ওহাইও এবং টেনেসি অন্যতম। এসব রাজ্যতে কম বয়সী টিনএজারদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট খোলার জন্য মা-বাবার অনুমতির প্রয়োজন হয়।

শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারকে ‘জনস্বাস্থ্য সংকট’ হিসেবে বর্ণনা করেছেন শিকাগোর সাবেক ডেমোক্রেটিক মেয়র রাহম ইমানুয়েল। শহরটির আইন প্রণেতাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, অস্ট্রেলিয়ার নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত যেন তারা অনুসরণ করেন। তবে এ মাসের শুরুতে নিজেদের মার্কিন অংশীদারিত্ব বিক্রির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটক।

যৌথ মালিকানাধীন কোম্পানিটির অধিকাংশ নিয়ন্ত্রণ থাকবে মার্কিন বিনিয়োগকারী কোম্পানি ওরাকল, সিলভার লেইক ও আবুধাবিভিত্তিক কোম্পানি ‘এমজিএক্স’-এর হাতে। ফলে যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহার চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হল।

এখন মার্কিন টিকটক কোম্পানিটির ৪৫ শতাংশ মালিকানা পাবে এ তিনটি প্রতিষ্ঠান, যেখানে প্রত্যেকে ১৫ শতাংশ করে অংশীদার হবে। অন্যদিকে, প্রায় এক-তৃতীয়াংশ মালিকানা থাকবে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের বর্তমান বিনিয়োগকারীদের হাতে এবং বাকি প্রায় ২০ শতাংশ মালিকানা বাইটড্যান্স নিজেই রাখবে।

সানা/ওআ/২/১/২০২৬

সংশ্লিষ্ট খবর

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা
১৩ সেপ্টেম্বর ২০২৬

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা

কৃত্রিম বুদ্ধিমত্তার অবাধ বিকাশে বৈশ্বিক ঝুঁকির আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশেষ করে স্বয়ংক্রিয় এআই ব্যবস্...

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
১০ সেপ্টেম্বর ২০২৬

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্র...

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক
১০ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের ক্যামেরায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অ্যাপল। শুধু মেগা...

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই