গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফিরে এলো ফেসবুকের ডেস্কটপ ভার্সন

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬:২১ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:১৫ এএম ২০২৬
ফিরে এলো ফেসবুকের ডেস্কটপ ভার্সন
ছবি

ছবি সংগৃহীত

প্রায় দুই ঘণ্টার বিভ্রাট শেষে আবারো স্বাভাবিক হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ ভার্সন। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বাংলাদেশের ব্যবহারকারীদের একাংশ লগইন, নিউজফিড দেখা এবং বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার মুখে পড়েন।

ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার অভিযোগ দ্রুত বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক ব্যবহারকারী একই ধরনের সমস্যার কথা জানান।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েন ডেস্কটপ ব্যবহারকারীরা। অনেকেই ফেসবুকে লগইন করতে পারেননি, কারও ক্ষেত্রে ওয়েবসাইট লোড হতে দেরি হয়েছে, আবার অনেকের নিউজফিড আপডেট হচ্ছিল না। তবে মোবাইল অ্যাপে তুলনামূলকভাবে কম সংখ্যক ব্যবহারকারী এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন।

প্রায় দুই ঘণ্টা পর ফেসবুকের ডেস্কটপ সেবা আবারো স্বাভাবিকভাবে চালু হয়। ফলে ব্যবহারকারীরা পুনরায় লগইন, নিউজফিড ব্রাউজিং এবং অন্যান্য ফিচার ব্যবহার করতে সক্ষম হন।

তাৎক্ষণিকভাবে এই বিভ্রাটের কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়নি।

এসি/আপ্র/১৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা
১৩ সেপ্টেম্বর ২০২৬

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা

কৃত্রিম বুদ্ধিমত্তার অবাধ বিকাশে বৈশ্বিক ঝুঁকির আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশেষ করে স্বয়ংক্রিয় এআই ব্যবস্...

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
১০ সেপ্টেম্বর ২০২৬

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্র...

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক
১০ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের ক্যামেরায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অ্যাপল। শুধু মেগা...

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই