গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্ববাজারে কমেছে তেলের দাম, লিটার ৭২ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:১৭ এএম ২০২৬
বিশ্ববাজারে কমেছে তেলের দাম, লিটার ৭২ টাকা
ছবি

ছবি সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকিতে আন্তর্জাতিক পরিস্থিতি উত্তপ্ত থাকার মধ্যেই সোমবার (২৪ আগস্ট) তেলের দাম কমেছে।

এদিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম প্রায় ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৫ দশমিক ৯৩ ডলারে নেমেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দামও ১ দশমিক ২৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ২২ ডলারে দাড়িয়েছে।

প্রতি লিটার কত টাকা

এক ব্যারেলে সাধারণত ১৫৮ দশমিক ৯৮ লিটার অপরিশোধিত তেল থাকে। প্রতি মার্কিন ডলারের দাম ১২২ দশমিক ১৫ টাকা ধরে হিসাব করলে, ডব্লিউটিআই তেলের প্রতি লিটারের দাম দাঁড়ায় প্রায় ৬৬ টাকা।

অন্যদিকে, ব্রেন্ট ক্রুডের প্রতি লিটারের দাম প্রায় ৭২ টাকা।

তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের এই দাম বাংলাদেশের ভোক্তা পর্যায়ে বিক্রি হওয়া জ্বালানির দাম নয়। আমদানি ব্যয়, শুল্ক-কর, পরিশোধন, পরিবহন ও বিপণনসহ বিভিন্ন খরচ যুক্ত হওয়ার পর দেশে জ্বালানির চূড়ান্ত দাম নির্ধারিত হয়।

তেলের বাজারে বাড়তে পারে অস্থিরতা

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের (সিবিএ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ কতটা সফল হয় এবং এর জবাবে তেহরান কী পদক্ষেপ নেয়, তার ওপর বৈশ্বিক জ্বালানি বাজারের পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে।

সিবিএর বিশ্লেষণ অনুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে বিশ্ব জ্বালানি বাজারেও।

ব্যারেলপ্রতি ৭০ থেকে ১০০ ডলারের পূর্বাভাস

সিবিএর ধারণা, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ থেকে ১০০ ডলারের মধ্যে থাকতে পারে। তবে বৈশ্বিক তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলে দাম এ সীমার নিচের দিকে নেমে আসতে পারে।

বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন আগের মাত্রার ৫০ থেকে ৬০ শতাংশে ফিরলেও বিশ্ববাজারে অতিরিক্ত সরবরাহের প্রত্যাশা তৈরি হতে পারে। এতে তেলের দাম আরও কমার চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: সিএনবিসি

এসি/আপ্র/২৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই