ভবিষ্যতে কোনো যুদ্ধ শুরু হলে ইরানের সামরিক অভিযানের পরিধি আরো বিস্তৃত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি। তিনি বলেছেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাম্প্রতিক বক্তব্য ভবিষ্যৎ সংঘাতের ক্ষেত্রে ইরানের জন্য ‘নতুন অধ্যায়’ খুলে দিয়েছে।
রোববার (১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে মোহেবি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা নেই। শত্রুপক্ষের ক্ষতি করা এবং সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে একটি বিস্তৃত রণক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।
মোহেবির ভাষ্য অনুযায়ী, ‘সর্বোচ্চ প্রতিরোধ’ বলতে বোঝায়, কোনো দেশই ইরানের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন রাজনৈতিক অবস্থান নিতে পারবে না। এমনকি ইরানের ভূখণ্ডের প্রতি লোলুপ দৃষ্টি দেওয়ার সুযোগও কাউকে দেওয়া হবে না।
তিনি আরো জানান, আইআরজিসি নতুন লক্ষ্যবস্তু শনাক্ত করার প্রক্রিয়া চালাচ্ছে। পাশাপাশি নতুন ভৌগোলিক রণক্ষেত্রের জন্য সামরিক অভিযানের পরিকল্পনাও তৈরি করা হচ্ছে।
সানা/ডিসি/আপ্র/০১/১১/২০২৬