গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০১ নভেম্বর ২০২৬

মেনু

সমাবেশের পাশাপাশি কেনাকাটার আহ্বান রাহুলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৯ পিএম, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪১ এএম ২০২৬
সমাবেশের পাশাপাশি কেনাকাটার আহ্বান রাহুলের
ছবি

কংগ্রেস নেতা রাহুল গান্ধী

ভারতের রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে রোববার (১ নভেম্বর) কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমাবেশ ঘিরে লাখো মানুষের সমাগমের প্রস্তুতি চলছে। দীপাবলি উৎসবের আগে রাজনৈতিক কর্মসূচির কারণে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় সমর্থকদের সমাবেশে যোগ দেওয়ার পাশাপাশি দোকানপাট ও বাজার থেকে কেনাকাটার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

শনিবার (৩১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সমাবেশ ও মিছিলে অংশ নিতে দিল্লিতে আসা মানুষ যেন কর্মসূচির আগে বা পরে স্থানীয় দোকানগুলো থেকে কিছু কেনাকাটা করেন। এতে স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন।

রাহুল গান্ধী বলেন, “আগামীকাল (রোববার) বিক্ষোভ, মিছিল এবং সমাবেশে যোগ দেওয়ার সঙ্গে অল্প কেনাকাটাও করুন। এটি আমাদের স্থানীয় ব্যবসায়ীদের সহায়তা করবে। আমি জানি, আমাদের সমাবেশ ব্যবসায়ীদের ক্ষতি করবে না। বিজেপি এ নিয়ে গুজব ছড়াচ্ছে, কারণ তারা ভীত। তবে একসঙ্গে দুটি করুন। আন্দোলনও করুন, কেনাকাটাও করুন।”

দীপাবলি সামনে রেখে দিল্লিতে উৎসবের প্রস্তুতি চলছে। এমন সময়ে বড় রাজনৈতিক সমাবেশ আয়োজনের ফলে ব্যবসায়ীদের বেচাকেনা ব্যাহত হতে পারে বলে উদ্বেগ জানিয়েছিল ব্যবসায়ীদের একটি সংগঠন। তারা কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের প্রতি অন্তত দীপাবলি পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানিয়েছিল। এর কয়েক ঘণ্টা পরই সমর্থকদের উদ্দেশে কেনাকাটার এই বার্তা দেন রাহুল।

তিনি আরো বলেন, “আমি চাই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ দিল্লিতে আসুক এবং এখানকার স্থানীয় ব্যবসায়ীদের সহায়তা করুক। কাল (আজ) দিল্লিতে মিছিল হবে, সমাবেশ হবে এবং লাখ লাখ মানুষ ছোট স্থানীয় দোকান থেকেও পণ্য কিনবে।”

বিরোধী জোটের এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি উৎসবের মৌসুমে স্থানীয় ব্যবসা-বাণিজ্য সচল রাখার বিষয়টিও আলোচনায় এসেছে। সূত্র: এনডিটিভি
সানা/ডিসি/আপ্র/০১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুকে হটাতে ইহুদি-আরব জোটের দাবিতে সমাবেশ
০১ নভেম্বর ২০২৬

নেতানিয়াহুকে হটাতে ইহুদি-আরব জোটের দাবিতে সমাবেশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আরব দলগুলোর সঙ্গে সমঝোতা করে সরকার...

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি
০১ নভেম্বর ২০২৬

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি

ভবিষ্যতে কোনো যুদ্ধ শুরু হলে ইরানের সামরিক অভিযানের পরিধি আরো বিস্তৃত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দে...

মণিপুরে নতুন জাতিগত সংঘাত, পৃথক ঘটনায় নিহত ৫
০১ নভেম্বর ২০২৬

মণিপুরে নতুন জাতিগত সংঘাত, পৃথক ঘটনায় নিহত ৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সংঘাত ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। পৃথক দুটি ঘটনায়...

উপসাগরে কাতারের এলএনজিবাহী জাহাজে হামলা
০১ নভেম্বর ২০২৬

উপসাগরে কাতারের এলএনজিবাহী জাহাজে হামলা

উপসাগরে চলাচলের সময় অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই