গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০১ নভেম্বর ২০২৬

মেনু

নেতানিয়াহুকে হটাতে ইহুদি-আরব জোটের দাবিতে সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৩ পিএম, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪১ এএম ২০২৬
নেতানিয়াহুকে হটাতে ইহুদি-আরব জোটের দাবিতে সমাবেশ
ছবি

ইসরায়েলের তেল আবিবে সরকারে ইহুদি-আরব অংশীদারিত্ব নিশ্চিত করার সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে ইসরায়েলিরা -ছবি ফ্ল্যাশ৯০

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আরব দলগুলোর সঙ্গে সমঝোতা করে সরকার গঠনের উদ্যোগ নিতে বিরোধী জোটের প্রতি আহ্বান জানিয়েছেন কয়েক হাজার বিক্ষোভকারী। এ দাবিতে গত শনিবার (৩১ অক্টোবর) তেল আবিবে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তারা বলেছেন, ‘হয়তো এটাই প্রকৃত পরিবর্তনের সর্বশেষ সুযোগ।’

বিক্ষোভকারীদের মতে, ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী নেতানিয়াহু একজন দক্ষ রাজনৈতিক কৌশলী। তাঁকে ক্ষমতা থেকে সরাতে হলে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি আরব দলগুলোর সমর্থনও নিতে হবে। খবর আলজাজিরার।

ইসরায়েলের বিরোধী জোটের প্রধান নেতা গাদি আইজেনকোট এর আগে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। তবে মঙ্গলবারের নির্বাচনের পর সরকার গঠন নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তাতে আরব দলগুলোর সমর্থন তাঁর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রামাল্লা থেকে আলজাজিরার এক প্রতিনিধি জানান, বিক্ষোভকারীরা চান, পরিবর্তনের আশায় দেওয়া তাঁদের ভোট যেন সফল হয়। তাঁদের বিশ্বাস, গাদি আইজেনকোটসহ ইহুদি-ইসরায়েলি রাজনৈতিক নেতাদের জনগণের এই আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া উচিত।

তবে সমাবেশে নেতানিয়াহুর সমর্থকেরাও উপস্থিত হয়ে পাল্টা স্লোগান দেন। তাঁরা ইসরায়েলের আরব দলগুলোকে ‘কথিত সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে এসব দলের সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করেন।

নির্বাচনের ফল অনুযায়ী, ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট পেয়েছে ৫৩টি আসন। গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন মধ্যপন্থি জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। ফলে কোনো জোটই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, আরবদের নেতৃত্বাধীন তিনটি দলের জোট জয়েন্ট লিস্ট এবং আরেকটি আরব নেতৃত্বাধীন দল রা’আম যৌথভাবে প্রায় ৮ লাখ ৪০ হাজার ভোট পেয়েছে।

আইজেনকোটের জোট আরব দলগুলোর সমর্থন পেলে পার্লামেন্টে ৬৭টি আসনের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারবে। তবে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনের একটি বড় অংশের কাছে আরব দলগুলোর সমর্থন নেওয়ার বিষয়টি এখনো গ্রহণযোগ্য নয়।

এদিকে নেতানিয়াহু ইসরায়েলের আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপি এবং এ কাজে কাতার থেকে অর্থ নেওয়ার অভিযোগ তুলেছেন। কাতার এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, এটি বিভ্রান্তি ছড়ানোর অপপ্রচার।

ইসরায়েলের ডানপন্থি রাজনৈতিক মহলের একাংশ দেশটির আরব ফিলিস্তিনিদের ব্যাপক নির্বাচনী অংশগ্রহণকে ‘নির্বাচনী সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছে। এমনকি এ ঘটনাকে তারা হামাসের ৭ অক্টোবরের হামলার সঙ্গেও তুলনা করেছে।
সানা/ডিসি/আপ্র/০১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি
০১ নভেম্বর ২০২৬

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি

ভবিষ্যতে কোনো যুদ্ধ শুরু হলে ইরানের সামরিক অভিযানের পরিধি আরো বিস্তৃত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দে...

সমাবেশের পাশাপাশি কেনাকাটার আহ্বান রাহুলের
০১ নভেম্বর ২০২৬

সমাবেশের পাশাপাশি কেনাকাটার আহ্বান রাহুলের

ভারতের রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে রোববার (১ নভেম্বর) কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’...

মণিপুরে নতুন জাতিগত সংঘাত, পৃথক ঘটনায় নিহত ৫
০১ নভেম্বর ২০২৬

মণিপুরে নতুন জাতিগত সংঘাত, পৃথক ঘটনায় নিহত ৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সংঘাত ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। পৃথক দুটি ঘটনায়...

উপসাগরে কাতারের এলএনজিবাহী জাহাজে হামলা
০১ নভেম্বর ২০২৬

উপসাগরে কাতারের এলএনজিবাহী জাহাজে হামলা

উপসাগরে চলাচলের সময় অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই