গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিরিয়ানি–তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৫ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৪৬ এএম ২০২৬
বিরিয়ানি–তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ জনের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

ভারতের মুম্বাই শহরে বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মারাত্মক খাদ্য বিষক্রিয়াই এই মর্মান্তিক ঘটনার কারণ।

মৃতরা হলেন—ব্যবসায়ী আবদুল্লাহ আব্দুল কাদার (৪০), তার স্ত্রী নাসরিন (৩৫) এবং তাদের দুই মেয়ে আয়েশা (১৬) ও জয়নাব (১৩)।

ঘটনার সূত্রপাত গত ২৫ এপ্রিল রাতে। পরিবারটি রাতে বিরিয়ানি খাওয়ার পর বাড়িতে ফিরে গভীর রাতে তরমুজ খায়। এরপর ভোরের দিকে হঠাৎ করেই সবার শারীরিক অবস্থার অবনতি ঘটে—তীব্র বমি ও ডায়রিয়া শুরু হয়।

প্রথমে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হলেও অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাদের ভর্তি করা হয় জেজে হাসপাতাল-এ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে চারজনই মারা যান—সবার আগে ছোট মেয়ে, এরপর মা ও বড় মেয়ে, এবং সর্বশেষ বাবা।

চিকিৎসকদের মতে, হাসপাতালে আনার সময় তাদের শরীর মারাত্মকভাবে পানিশূন্য হয়ে পড়েছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

পুলিশ ঘটনাটিকে আপাতত ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’ হিসেবে নথিভুক্ত করেছে। বাড়ি থেকে উদ্ধার করা তরমুজের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একইসঙ্গে ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।

তরমুজ বা অন্য কোনো খাবারে বিষাক্ত পদার্থ বা রাসায়নিক ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট ফরেনসিক বিভাগ ও খাদ্য ও ওষুধ প্রশাসন।

এই মর্মান্তিক ঘটনায় পুরো শহরজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্র: এনডিটিভি।

এসি/আপ্র/২৮/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই