গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কিম জং উনের সবচেয়ে বড় ভয় বিদেশি তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ০৭:৩০ এএম ২০২৬
কিম জং উনের সবচেয়ে বড় ভয় বিদেশি তথ্য
ছবি

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন -ফাইল ছবি

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শাসনামলে মৃত্যুদণ্ড কার্যকরের ধরণে বড় পরিবর্তন দেখা গেছে বলে একটি মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, করোনা মহামারির পর দেশটিতে সাধারণ অপরাধের চেয়ে বাইরের বিশ্বের তথ্য, সংস্কৃতি, ধর্মচর্চা ও রাজনৈতিক ভিন্নমত দমনকে কেন্দ্র করে মৃত্যুদণ্ডের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সিউলভিত্তিক মানবাধিকার সংস্থা ট্রানজিশনাল জাস্টিস ওয়ার্কিং গ্রুপের (টিজেডব্লিউজ) এক গবেষণায় বলা হয়, কিম জং উনের শাসনামলে পর্যালোচিত মৃত্যুদণ্ড মামলার মধ্যে শতাধিক ঘটনায় মোট কয়েকশ মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গবেষকদের মতে, প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ পরবর্তী সময়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রযন্ত্র সাধারণ অপরাধ দমনের বদলে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিদেশি তথ্য প্রবাহ নিয়ন্ত্রণে। দক্ষিণ কোরিয়ার নাটক, গান, বিদেশি চলচ্চিত্র দেখা কিংবা ধর্মচর্চার মতো কর্মকাণ্ড এখন মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক সমালোচনা বা শীর্ষ নেতৃত্বের নির্দেশ অমান্য করাও কঠোর শাস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

২০২০ সালে সীমান্ত কঠোরভাবে বন্ধ করার পর থেকে দেশটিতে মানুষের চলাচল, তথ্য ও পণ্যের প্রবাহ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। গবেষণায় বলা হয়েছে, এই সময়ের পর মৃত্যুদণ্ড ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিদেশি সংস্কৃতি ও তথ্যের সঙ্গে সম্পৃক্ত অপরাধের কারণে মৃত্যুদণ্ডের ঘটনা কয়েকগুণ বেড়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, আগে যেখানে মৃত্যুদণ্ডের প্রধান কারণ ছিল হত্যাকাণ্ড, এখন তার জায়গায় এসেছে বিদেশি সংস্কৃতি গ্রহণ ও রাজনৈতিক ভিন্নমত প্রকাশ। একই সঙ্গে শীর্ষ নেতৃত্ব ও রাষ্ট্রীয় সংস্থার সমালোচনাও কঠোর শাস্তির আওতায় আনা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, কিম জং উনের শাসনব্যবস্থার মূল ভয় এখন জনগণের বাইরের বিশ্বের তথ্য জানা এবং সেই তুলনা থেকে ভিন্ন বাস্তবতা কল্পনা করা। এই কারণেই তথ্য নিয়ন্ত্রণকে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রধান অংশ হিসেবে দেখা হচ্ছে।


সানা/ডিসি/১৯/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই