গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কেনিয়ায় বিদ্যালয় হোস্টেলে আগুনে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪২ পিএম, ২৮ মে ২০২৬ | আপডেট: ১৭:৪৪ এএম ২০২৬
কেনিয়ায় বিদ্যালয় হোস্টেলে আগুনে নিহত ১৬
ছবি

পশ্চিম-মধ্য কেনিয়ার গিলগিল শহরের উতুমিশি গার্লস অ্যাকাডেমি সিনিয়র স্কুলে বুধবার মধ্যরাতের পর আগুনের সূত্রপাত হয় -ছবি রয়টার্স

কেনিয়ার রিফট ভ্যালি অঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ের হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭৯ জন। বৃহস্পতিবার (২৮ মে) দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পশ্চিম-মধ্য কেনিয়ার গিলগিল শহরের উতুমিশি গার্লস অ্যাকাডেমি সিনিয়র স্কুলে বুধবার মধ্যরাতের পর আগুনের সূত্রপাত হয়। আগুন প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে জ্বলতে থাকে।

কেনিয়ার শিক্ষামন্ত্রী জুলিয়াস মিগোস জানান, আহতদের মধ্যে ৭১ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিদ্যালয়টিতে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীরা পড়াশোনা করে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে কয়েকজন জীবিত শিক্ষার্থী উদ্ধারকর্মীদের জানিয়েছেন, এক ছাত্রী দিয়াশলাই দিয়ে একটি গদিতে আগুন ধরিয়ে দিয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে এক উদ্ধারকর্মী এ তথ্য জানান। তবে ওই ছাত্রীর উদ্দেশ্য কী ছিল, তা এখনও জানা যায়নি।

কেনিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে শতাধিক স্কুলে আগুন লাগার ঘটনা রেকর্ড করা হয়েছে। গবেষকদের মতে, কঠোর শৃঙ্খলা ও খারাপ পরিবেশের প্রতিবাদে অনেক সময় শিক্ষার্থীরাই এসব অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকে।

এর আগে ২০২৪ সালে নিয়েরি কাউন্টির একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডে ২১ শিক্ষার্থী নিহত হয়েছিল। ওই ঘটনার কারণও শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
সানা/আপ্র/২৮/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই