ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনির কয়েকদিনব্যাপী শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিতে চান। তবে তিনি কোন পর্যায়ে উপস্থিত থাকতে পারবেন, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে ইরানি সূত্রের বরাতে বলা হয়, মোজতবা খামেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন যে তিনি শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে তার এই অনুরোধ এখনো অনুমোদন পায়নি।
সূত্রগুলোর দাবি, ইসরায়েল তাকে লক্ষ্যবস্তু করতে পারে বা তার অবস্থান শনাক্ত হতে পারে-এমন আশঙ্কা থেকেই তাকে আপাতত প্রকাশ্যে আসার অনুমতি দেওয়া হয়নি। আগামী ৯ জুলাই বাবার দাফনে তিনি উপস্থিত থাকতে চান বলেও জানা গেছে।
দ্য নিউইয়র্ক টাইমস আরো জানায়, যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত তার স্ত্রী, কিশোর ছেলে ও অন্যান্য স্বজনদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতি নিয়ে ইরানের অভ্যন্তরে নতুন প্রশ্ন উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে তিনি বর্তমানে দেশটির নেতৃত্ব পরিচালনায় সক্রিয় আছেন কি না-এ নিয়ে আলোচনা বাড়ছে। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস।
সানা/কেএমএএ/আপ্র/৪/৭/২০২৬