গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

ভৌগোলিক শর্তে আটকে গেল বাংলাদেশের আসিয়ান স্বপ্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩১ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:৫৬ এএম ২০২৬
ভৌগোলিক শর্তে আটকে গেল বাংলাদেশের আসিয়ান স্বপ্ন
ছবি

আসিয়ানের মহাসচিব কাও কিম হোর্ন -ছবি সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার বাংলাদেশের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। জোটটির মহাসচিব কাও কিম হোর্ন জানিয়েছেন, আসিয়ান সনদের ভৌগোলিক শর্ত পূরণ না করায় বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির সদস্য হওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনি দীর্ঘদিন ধরে আসিয়ানের সদস্যপদ পাওয়ার আগ্রহ প্রকাশ করে আসছে। এমনকি পাপুয়া নিউ গিনিকে সদস্য করার বিষয়ে ইন্দোনেশিয়ার পক্ষ থেকেও প্রকাশ্যে সমর্থন জানানো হয়েছিল। তবে আসিয়ানের মহাসচিব সম্প্রতি জানিয়েছেন, পূর্ব তিমুরই হবে জোটটির সর্বশেষ সদস্য।

ম্যানিলোায় অনুষ্ঠিত দশম আসিয়ান মিডিয়া ফোরামে বক্তব্য দিতে গিয়ে কাও কিম হোর্ন বলেন, আসিয়ানের সদস্য সংখ্যা বাড়ানোর অধ্যায় এখানেই শেষ হয়েছে।

তিনি বলেন, আসিয়ান সনদ অনুযায়ী দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বীকৃত ভৌগোলিক অঞ্চলে অবস্থিত দেশগুলোই কেবল সদস্য হওয়ার যোগ্য। বর্তমানে এই অঞ্চলের ১১টি দেশ নিয়েই আসিয়ান গঠিত। বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনি এই নির্ধারিত ভৌগোলিক সীমার বাইরে অবস্থান করছে।

আসিয়ান সনদ অনুযায়ী, নতুন সদস্য হওয়ার অন্যতম শর্ত হলো আবেদনকারী দেশকে দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বীকৃত ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত হতে হবে। ভৌগোলিকভাবে পাপুয়া নিউ গিনি ওশেনিয়া অঞ্চলের দেশ, আর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অংশ।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনিকে সদস্য করতে হলে আসিয়ানের প্রতিষ্ঠাতা কাঠামো বা সনদে পরিবর্তন আনতে হবে। তবে এ ধরনের পরিবর্তনের জন্য জোটের সব সদস্য দেশের সম্মতি প্রয়োজন।

কাও কিম হোর্ন বলেন, সদস্য দেশগুলো যদি সনদ সংশোধন করে এবং ভৌগোলিক সীমার নতুন সংজ্ঞা নির্ধারণ না করে, তাহলে বর্তমান ১১টি দেশ নিয়েই আসিয়ান কার্যক্রম চালিয়ে যাবে।

দীর্ঘ প্রচেষ্টার পর গত বছর আসিয়ানের সদস্যপদ লাভ করে পূর্ব তিমুর। দেশটি ২০১১ সাল থেকে সদস্য হওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। দীর্ঘ প্রক্রিয়া নিয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা একসময় মন্তব্য করেছিলেন, আসিয়ানের দরজা দিয়ে প্রবেশ করা যেন স্বর্গে প্রবেশের চেয়েও কঠিন।

এর আগে মালয়েশিয়া আসিয়ানের সভাপতির দায়িত্বে থাকার সময় বাংলাদেশ জোটটির সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়েছিল। অন্যদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো পাপুয়া নিউ গিনির সদস্যপদের পক্ষে সমর্থন জানিয়েছিলেন।

উল্লেখ্য, পাপুয়া নিউ গিনি ১৯৭৬ সাল থেকে আসিয়ানের পর্যবেক্ষক মর্যাদা পেয়ে আসছে। এর ফলে দেশটি জোটের বিভিন্ন বৈঠকে অংশ নেওয়ার সুযোগ পেয়ে থাকে। সূত্র: জাকার্তা গ্লোব
সানা/ডিসি/আপ্র/২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মোদি সরকারের পতন আসন্ন, আন্দোলন চলবে: সিজেপি
১১ অক্টোবর ২০২৬

মোদি সরকারের পতন আসন্ন, আন্দোলন চলবে: সিজেপি

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কক...

স্বাস্থ্যবীমা জালিয়াতিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসকসহ গ্রেফতার পাঁচ শতাধিক
১১ অক্টোবর ২০২৬

স্বাস্থ্যবীমা জালিয়াতিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসকসহ গ্রেফতার পাঁচ শতাধিক

যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবীমা ও মেডিকেইড কর্মসূচিতে ভুয়া বিল জমা দিয়ে ছয়শ কোটি ডলারের বেশি অর্থ আত্মসা...

সৌদি বিমানবন্দরে হামলা, হুথিদের বিরুদ্ধে পদক্ষেপ ভাবছেন ট্রাম্প
১১ অক্টোবর ২০২৬

সৌদি বিমানবন্দরে হামলা, হুথিদের বিরুদ্ধে পদক্ষেপ ভাবছেন ট্রাম্প

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট...

খাইবার পাখতুনখওয়ায় জরুরি অবস্থা, স্থগিত পিটিআই সরকার
১১ অক্টোবর ২০২৬

খাইবার পাখতুনখওয়ায় জরুরি অবস্থা, স্থগিত পিটিআই সরকার

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখওয়ায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে