গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মেনু

বর্ষায় সবচেয়ে আমাদায়ক ট্রেন্ড স্ট্রাইপ ডিজাইন

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪ পিএম, ২৯ জুন ২০২৬ | আপডেট: ২২:৪২ এএম ২০২৬
বর্ষায় সবচেয়ে আমাদায়ক ট্রেন্ড স্ট্রাইপ ডিজাইন
ছবি

ছবি সংগৃহীত

বর্ষা এলেই বদলে যায় পোশাকের চাহিদা। এ সময় ভারী কাপড় বা অতিরিক্ত আঁটসাঁট পোশাকের বদলে সবাই চান হালকা, দ্রুত শুকায় এমন এবং আরামদায়ক আউটফিট। তবে শুধু আরাম নয়, পোশাকে থাকতে হবে স্টাইলের ছোঁয়াও। আর তাই এবার বর্ষার ফ্যাশনে সবচেয়ে আলোচিত ট্রেন্ডগুলোর একটি হলো স্ট্রাইপ বা ডোরাকাটা ডিজাইন।

এক সময় স্ট্রাইপ মানেই ছিল সাদা-কালো বা নীল-সাদার সাধারণ নকশা। এখন সেই ধারণা বদলে গেছে। প্যাস্টেল রং, অসমান লাইন, মোটা-পাতলা স্ট্রাইপ, এমনকি বোল্ড গ্রাফিক ডিজাইনও জায়গা করে নিয়েছে। ফলে স্ট্রাইপ এখন শুধু একটি প্রিন্ট নয়, বরং আধুনিক ফ্যাশনের একটি স্টাইল স্টেটমেন্ট।

কেন বর্ষায় স্ট্রাইপ এত জনপ্রিয়: বর্ষাকালে আকাশ মেঘলা থাকে, তাই হালকা ও উজ্জ্বল রঙের পোশাক চোখে স্বস্তি এনে দেয়। সাদা, আকাশি, মিন্ট গ্রিন, হালকা গোলাপি বা সফট মাল্টিকালার স্ট্রাইপ পোশাক এই মৌসুমে বেশ সতেজ দেখায়। কটন, লিনেন, রেয়ন বা কটন ব্লেন্ড কাপড়ে তৈরি স্ট্রাইপ পোশাক আরামদায়ক হওয়ার পাশাপাশি ভিজলেও তুলনামূলক দ্রুত শুকিয়ে যায়। তাই বর্ষার অনিশ্চিত আবহাওয়ায় এগুলো বেশ কার্যকর।

টি-শার্ট থেকে কুর্তা- সবখানেই স্ট্রাইপ: এই মৌসুমে সবচেয়ে জনপ্রিয় স্ট্রাইপ আউটফিটের মধ্যে রয়েছে ওভারসাইজড টি-শার্ট, স্ট্রাইপ শার্ট, কুর্তা, মিডি ড্রেস এবং কো-অর্ড সেট। জিনস, ট্রাউজার, কুলটস, স্কার্ট বা প্যালাজোর সঙ্গে এগুলো সহজেই মানিয়ে যায়। ঢিলেঢালা কাট হওয়ায় বাতাস চলাচল ভালো হয় এবং আর্দ্র আবহাওয়াতেও স্বস্তি পাওয়া যায়।

অফিস থেকে আড্ডায় মানানসই: স্ট্রাইপের সবচেয়ে বড় সুবিধা হলো এটি সহজেই বিভিন্ন উপলক্ষের সঙ্গে মানিয়ে যায়। স্ট্রাইপ শার্ট অফিসে দেয় পরিপাটি ও প্রফেশনাল লুক। আবার একই শার্ট ডেনিমের সঙ্গে পরলেই তৈরি হয় ক্যাজুয়াল স্টাইল। স্ট্রাইপ ড্রেস বা টপ বন্ধুদের সঙ্গে আড্ডা, ক্যাফে কিংবা শপিংয়ের জন্যও দারুণ মানানসই।

এখন ট্রেন্ড ‘মিক্স অ্যান্ড ম্যাচ’: ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, এখন স্ট্রাইপের সঙ্গে অন্য প্রিন্টের মিশ্রণও বেশ জনপ্রিয়। স্ট্রাইপের সঙ্গে চেক, পোলকা ডট কিংবা ছোট ফুলের নকশা মিলিয়ে তৈরি হচ্ছে নতুন ধরনের ফ্যাশন। এই ভিন্নধর্মী স্টাইলই এখন তরুণদের কাছে বেশ আকর্ষণীয়।

বডি টাইপ অনুযায়ী স্ট্রাইপ বেছে নিন: স্ট্রাইপের রয়েছে বিশেষ ভিজ্যুয়াল ইফেক্ট। লম্বালম্বি বা ভার্টিক্যাল স্ট্রাইপ শরীরকে তুলনামূলক লম্বা ও ছিপছিপে দেখায়। অন্যদিকে আড়াআড়ি স্ট্রাইপ শরীরে কিছুটা ভলিউম যোগ করে। তাই নিজের শরীরের গঠন অনুযায়ী স্ট্রাইপ বেছে নিলে লুক আরও সুন্দর লাগে।

বর্ষায় স্টাইলিংয়ের কিছু টিপস: বর্ষাকালে খুব গাঢ় রঙের স্ট্রাইপের বদলে হালকা রং বেছে নেওয়াই ভালো। স্ট্রাইপ পোশাকের সঙ্গে সলিড রঙের ব্যাগ, রেইন-ফ্রেন্ডলি স্যান্ডেল বা স্নিকার্স ব্যবহার করলে লুক আরও আকর্ষণীয় দেখায়। অ্যাকসেসরিজও হালকা রাখুন। ছোট কানের দুল, একটি ঘড়ি বা একটি মিনিমাল ব্যাগই পুরো সাজকে পরিপূর্ণ করে তুলতে পারে।

স্টাইল ও আরামের নিখুঁত সমন্বয়: ফ্যাশন দুনিয়ায় অনেক ট্রেন্ড আসে-যায়, কিন্তু স্ট্রাইপ কখনোই পুরোনো হয় না। সময়ের সঙ্গে নতুন রং, কাট ও ডিজাইনে এটি বারবার ফিরে আসে।

এই বর্ষায় এমন একটি ফ্যাশন ট্রেন্ড বেছে নিতে চাইলে- যা একই সঙ্গে আরামদায়ক, আধুনিক এবং সব বয়সের জন্য মানানসই, তাহলে স্ট্রাইপ আউটফিট হতে পারে সেরা পছন্দ। সামান্য স্টাইলিংয়েই এই ক্লাসিক ডিজাইন আপনাকে করে তুলবে আরও স্মার্ট, ফ্যাশনেবল ও নজরকাড়া। সূত্র: ভোগ।

আপ্র/কেএমএএ/২৯.০৬.২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রিয়জনের আলতো ছোঁয়া মনের শান্তির সঙ্গে গভীরভাবে জড়িত
২৯ জুন ২০২৬

প্রিয়জনের আলতো ছোঁয়া মনের শান্তির সঙ্গে গভীরভাবে জড়িত

মানুষ সামাজিক প্রাণী। জন্মের পর থেকেই বেঁচে থাকা, নিরাপত্তাবোধ ও আবেগের বিকাশের জন্য অন্য মানুষের স্...

একই বাড়িতে থেকেও ধীরে ধীরে বেড়ে যায় পরিবারিক দূরত্ব
২৯ জুন ২০২৬

একই বাড়িতে থেকেও ধীরে ধীরে বেড়ে যায় পরিবারিক দূরত্ব

একই বাড়িতে থাকা মানেই যে, পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে- এমনটি সব সময় ঠিক হয় না। অনেক...

দেশে ভ্রমণের কয়েকটি স্থান বর্ষায় ফিরে পায় সৌন্দর্য
২৯ জুন ২০২৬

দেশে ভ্রমণের কয়েকটি স্থান বর্ষায় ফিরে পায় সৌন্দর্য

বর্ষাকালে ভ্রমণে কোথায় যাওয়া যায়, এ কথা ভাবছেন? বর্ষাকালে বাংলাদেশের কিছু জায়গা যৌবন ফিরে পায় এবং সৌ...

আমের রসে নানা স্বাদের তিন খাবার
২৯ জুন ২০২৬

আমের রসে নানা স্বাদের তিন খাবার

পাকা আম এখন ঘরে ঘরে। আমের স্বাদে বৈচিত্র্য আনতে আমের রস দিয়ে তৈরি করতে পারেন নানা স্বাদের খাবার। নিচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট বিতর্ক ও হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনটি ট্রাইব্যুনালকে বিতর্কিত ও হেয় প্রতিপন্ন করার একটি প্রচেষ্টা। আপনি কি মনে করেন চিফ প্রসিকিউটরের মন্তব্য সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে