গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আনিসুল হকের ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ৫ কোটি টাকা অবরুদ্ধ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৮ এএম ২০২৬
আনিসুল হকের ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ৫ কোটি টাকা অবরুদ্ধ
ছবি

ছবি সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাইয়ের স্ত্রী জেবুন্নেসা বেগম হকের একটি ব্যাংক হিসাবে থাকা চার কোটি ৮৯ লাখ ৬৩ হাজার টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জেবুন্নেসা বেগম হকের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়, আনিসুল হকের বিরুদ্ধে ১৪৬ কোটি ১৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে। মামলাটির তদন্তে দুদক দেখতে পেয়েছে, আনিসুল হক নিজ নামে এবং মোহাম্মদ ইকবাল, শেখ মো. ইফতেখারুল ইসলাম ও জেবুন্নেসা বেগম হকের নামে মোট ১৭২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৯৪১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

দুদকের আবেদনে আরো বলা হয়, আসামিদের ২৩টি ব্যাংক হিসাবে ৩৭৫ কোটি ৫০ লাখ টাকা জমা এবং ৩৬১ কোটি ৭৩ লাখ টাকা উত্তোলনের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

জেবুন্নেসা বেগম হক তাঁর একটি ডাচ্-বাংলা ব্যাংকের হিসাবে থাকা অর্থ অবৈধভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত চার কোটি ৮৯ লাখ ৬৩ হাজার টাকা অবরুদ্ধের আদেশ দেন।
সানা/ডিসি/আপ্র/২৯/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী
২৯ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চ...

ঢাকা মেডিকেল এলাকায় এক দিনে তিন অজ্ঞাত লাশ
২৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা মেডিকেল এলাকায় এক দিনে তিন অজ্ঞাত লাশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। একই দিন হা...

‘কত সুন্দর সেবা পেতাম, সেই জায়গা ধ্বংস করে দেওয়া হলো’
২৯ সেপ্টেম্বর ২০২৬

‘কত সুন্দর সেবা পেতাম, সেই জায়গা ধ্বংস করে দেওয়া হলো’

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সীমিত পরিসরে আবারো...

হৃদয়ের কোনো সতর্কবার্তাকে অবহেলা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
২৯ সেপ্টেম্বর ২০২৬

হৃদয়ের কোনো সতর্কবার্তাকে অবহেলা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

অসংক্রামক রোগের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় উল্লেখ করে স্বাস্থ্য ও পরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে