গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মেনু

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জীবনাবসান, সংবাদমাধ্যমে শোকের ছায়া

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০ পিএম, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:১৭ এএম ২০২৬
বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জীবনাবসান, সংবাদমাধ্যমে শোকের ছায়া
ছবি

তৌফিক ইমরোজ খালিদী -ছবি বিডিনিউজ থেকে নেওয়া

বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই। শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

মস্তিষ্কে রক্তক্ষরণের পর বৃহস্পতিবার রাতে তাঁকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর প্রকাশের পর দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

তৌফিক ইমরোজ খালিদী দেশের সংবাদমাধ্যমকে মুদ্রিত পত্রিকার গণ্ডি পেরিয়ে ডিজিটাল পরিসরে এগিয়ে নেওয়ার অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত ছিলেন। ২০০৬ সাল থেকে তিনি নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠানটির নিজস্ব তথ্য অনুযায়ী, তাঁর নেতৃত্বেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের প্রথম সার্বক্ষণিক অনলাইন সংবাদমাধ্যমগুলোর একটি হিসেবে বিকশিত হয়।

সাংবাদিকতার দীর্ঘ কর্মজীবনে তিনি মুদ্রিত সংবাদপত্র, সম্প্রচারমাধ্যম ও ডিজিটাল সাংবাদিকতায় কাজ করেছেন। এর আগে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকে সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন, কূটনীতি ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর সাংবাদিকতার অভিজ্ঞতা ছিল।

২০০৬ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যাত্রার মধ্য দিয়ে দেশের সংবাদ পরিবেশনে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচিত হয়। তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে প্রতিষ্ঠানটি অনলাইন সংবাদ পরিবেশনের পাশাপাশি মোবাইল সংবাদসেবা ও ক্ষুদেবার্তার মাধ্যমে সংবাদ পৌঁছে দেওয়ার মতো বিভিন্ন উদ্যোগ নেয়। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম পরিচিত ডিজিটাল সংবাদমাধ্যমে পরিণত হয়।

সাংবাদিকতার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহি ও সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও তিনি নিয়মিত কথা বলতেন। ২০২৫ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৯ বছর পূর্তির অনুষ্ঠানে দেওয়া বক্তব্যেও তিনি সংবাদমাধ্যমের দায়িত্ব হিসেবে ক্ষমতাকে জবাবদিহির আওতায় রাখার কথা তুলে ধরেছিলেন। ডিজিটাল বাংলাদেশে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে তৌফিক ইমরোজ খালিদী জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান। ওই বছরের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গন হারালো একজন অভিজ্ঞ সাংবাদিক, সম্পাদক ও ডিজিটাল সংবাদমাধ্যমের অন্যতম পথিকৃৎকে। তাঁর মৃত্যুতে সহকর্মী, সাংবাদিক ও গণমাধ্যমসংশ্লিষ্টদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। 
সানা/আপ্র/২/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলামোটরে চাঁদা না পেয়ে ওষুধ বিক্রেতাকে মারধর, চারজন রিমান্ডে
০২ অক্টোবর ২০২৬

বাংলামোটরে চাঁদা না পেয়ে ওষুধ বিক্রেতাকে মারধর, চারজন রিমান্ডে

রাজধানীর বাংলামোটর এলাকায় ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে এক ওষুধ বিক্রেতাকে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে আঘ...

মেজর আখতারুজ্জামান গ্রেফতারে জামায়াতের প্রতিবাদ
০২ অক্টোবর ২০২৬

মেজর আখতারুজ্জামান গ্রেফতারে জামায়াতের প্রতিবাদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার...

বিমানবন্দরে হট্টগোল: জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে
০২ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে হট্টগোল: জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এ...

শুল্কমুক্ত মদ অননুমোদিত গুদামে, সালমান মুক্তাদিরের শ্বশুর নুর ইসলামের চার গুদাম সিলগালা
০২ অক্টোবর ২০২৬

শুল্কমুক্ত মদ অননুমোদিত গুদামে, সালমান মুক্তাদিরের শ্বশুর নুর ইসলামের চার গুদাম...

বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ ‘অননুমোদিত’ দুই গুদামে মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সাল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে