গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মেনু

বিমানবন্দরে হট্টগোল: জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৪ পিএম, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৪৯ এএম ২০২৬
বিমানবন্দরে হট্টগোল: জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে
ছবি

বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে বাহাসে জড়িয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান -ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলার কয়েক ঘণ্টার মধ্যেই জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাকে (রঞ্জন) হেফাজতে নিয়েছে ডিবি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার বাসায় ডিবি সদস্যরা আছে। তিনি নামাজ পড়েই তাদের সঙ্গে যাবেন।’

এর আগে শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেন। মামলাটি ৬ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। একই দিন বিকালে মামলার এজাহার আদালতে উপস্থাপন করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তা গ্রহণ করেন। বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলামকে আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত বলে প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর ছিদ্দিক জানান।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি সপরিবারে ঢাকায় আসেন। ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ৯টা ৮ মিনিটে পার্কিং করে। পরে যাত্রীরা ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করে ইমিগ্রেশন শেষে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় যান। অতিরিক্ত যাত্রীর চাপের কারণে সেখানে ট্রলি সংকট ও দীর্ঘ লাইন তৈরি হয়। লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে কয়েকজন উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘটনাস্থলে ডেকে পাঠান। তিনি ১০টা ৪৬ মিনিটে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে মেজর (অব.) আখতারুজ্জামান তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং রূঢ় ও অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আখতারুজ্জামানের বিরুদ্ধে নির্বাহী পরিচালককে ‘আমি কিন্তু পিটাবো ধইরা’, ‘গেট আউট ফ্রম হেয়ার’, ‘ঘাড় ধরে বের করে দিবো’, ‘কাজ জানেন না, তদবির করে পোস্টিংয়ে আসবেন’ এবং ‘মাইর খাইতে চান?’-এর মতো কথা বলার অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন নির্বাহী পরিচালককে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন প্রটোকল সহকারী বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় মুঠোফোনে ভিডিও ধারণ করতে থাকেন বলে এজাহারে বলা হয়। দায়িত্ব পালনরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের ভিডিও ধারণে নিষেধ করলে আখতারুজ্জামান তার সঙ্গে অশালীন আচরণ করেন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন প্রতিনিধির সঙ্গেও আখতারুজ্জামান অশোভন ও মারমুখী আচরণ করেন এবং সাধারণ যাত্রীদের সংগ্রহ করা জমজমের পানির বোতল বা পাত্র ট্রলি থেকে ছুড়ে ফেলে ক্ষতি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিমানবন্দরের মতো কেপিআইভুক্ত ও স্পর্শকাতর স্থাপনায় সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যদের দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি ও হুমকি দেওয়া, অশালীন ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং নিরাপত্তা সদস্যকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে। এতে বিমানবন্দরের স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয় বলে এজাহারে বলা হয়েছে।

পুলিশ দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি করেছে। তদন্তে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য আলামত সংগ্রহের কথা জানিয়েছে পুলিশ। 
সানা/আপ্র/২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শুল্কমুক্ত মদ অননুমোদিত গুদামে, সালমান মুক্তাদিরের শ্বশুর নুর ইসলামের চার গুদাম সিলগালা
০২ অক্টোবর ২০২৬

শুল্কমুক্ত মদ অননুমোদিত গুদামে, সালমান মুক্তাদিরের শ্বশুর নুর ইসলামের চার গুদাম...

বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ ‘অননুমোদিত’ দুই গুদামে মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সাল...

গির্জা থেকে চুরি যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার
০২ অক্টোবর ২০২৬

গির্জা থেকে চুরি যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার খোলা জায়গা থেকে চুরি যাওয়া প্রায় ৭০ কেজ...

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান
০২ অক্টোবর ২০২৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান

ডেঙ্গু, হাম, জলাবদ্ধতা, বায়ুদূষণ, নগর তাপ ও অনিরাপদ পানির মতো জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় নগর পরিকল্প...

ঢাকায় বঙ্গোপসাগর সংলাপ, আসছেন শতাধিক দেশের প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬

ঢাকায় বঙ্গোপসাগর সংলাপ, আসছেন শতাধিক দেশের প্রতিনিধি

বঙ্গোপসাগরকেন্দ্রিক ভূরাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনৈতিক সংযোগ, জলবায়ু পরিবর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে