গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মেনু

জাপানে স্থায়ী বসবাসের আবেদন ফি বাড়ল ২০ গুণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৭ পিএম, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:১০ এএম ২০২৬
জাপানে স্থায়ী বসবাসের আবেদন ফি বাড়ল ২০ গুণ
ছবি

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

বিদেশি নাগরিকদের স্থায়ী বসবাসের আবেদন ফি একলাফে ২০ গুণ বাড়িয়ে ২ লাখ ইয়েন করেছে জাপান। একই সঙ্গে দেশটিতে স্থায়ীভাবে বসবাসে আগ্রহী বিদেশিদের জন্য আয়, পেনশন ও জাপানি ভাষা-সংক্রান্ত নতুন কিছু শর্তও আরোপ করেছে দেশটির সরকার।

বর্ধিত ফি কার্যকর হওয়ার আগে আবেদন জমা দিতে চলতি সপ্তাহের শুরুতে জাপানের বিভিন্ন অভিবাসন দপ্তরের বাইরে আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা গেছে। রাজধানী টোকিওর প্রধান অভিবাসন ব্যুরোতে একেকজনকে সাত ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির অভিবাসন নীতিতে ধারাবাহিক পরিবর্তনের অংশ হিসেবে ফি বাড়ানোর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর লক্ষ্য, দেশটিতে দ্রুত বাড়তে থাকা বিদেশি নাগরিকের সংখ্যা নিয়ন্ত্রণ করা। এর আগে জুলাইয়ে বিদেশিদের ভিসা ফি পাঁচ গুণ বাড়িয়েছিল জাপান। মূল্যস্ফীতি ও বিনিময় হারের ওঠানামার বিষয় বিবেচনায় নিয়ে ওই ফি বাড়ানো হয়েছে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

জাপানে অভিবাসন এখনো রাজনৈতিকভাবে স্পর্শকাতর ও নিয়ন্ত্রিত একটি বিষয়। তবে দেশটির বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়তে থাকায় শ্রমিক সংকট মোকাবেলায় বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা বাড়ছে।

২০২৫ সালের শেষ নাগাদ জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা ৪১ লাখ ২০ হাজার ছাড়িয়ে যায়, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি। দেশটির ইতিহাসে এটিই সর্বোচ্চ বিদেশি বাসিন্দার সংখ্যা। তবে বিদেশি বাসিন্দা বাড়ার সঙ্গে সঙ্গে অভিবাসন ও সামাজিক পরিবর্তন নিয়েও দেশটিতে উদ্বেগ বাড়ছে।

গত বছর অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর অভিবাসন ব্যবস্থাপনা প্রধানমন্ত্রী তাকাইচির অন্যতম প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে। স্থায়ী বসবাসের অনুমতির ফি বাড়ানোর কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা বাড়ায় জনগণের একাংশ উদ্বেগ বা অন্যায্যতার অনুভূতি বোধ করতে পারেন - বিষয়টি তাঁর সরকার স্বীকার করে।

তিনি বলেন, এসব উদ্বেগ মোকাবেলায় সরকার বিদেশিদের বিষয়ে নীতিমালার সুশৃঙ্খল বাস্তবায়ন এবং জাপানি নাগরিক ও বিদেশি বাসিন্দা উভয়েই যাতে নিরাপদ ও সুরক্ষিতভাবে বসবাস করতে পারেন, তা নিশ্চিত করতে কাজ করছে।

নতুন নিয়ম কার্যকরের আগে জাপানে অস্থায়ী বাসিন্দাদের ভিসার ধরন পরিবর্তন বা মেয়াদ বাড়ানোর জন্য প্রতিবার ৬ হাজার ইয়েন দিতে হতো। তবে ১ অক্টোবর থেকে অবস্থানের মেয়াদের ভিত্তিতে এ ফি নির্ধারণ করা হয়েছে। তিন মাস বা তার কম সময়ের জন্য ফি ১০ হাজার ইয়েন থেকে শুরু করে পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য ৭৫ হাজার ইয়েন পর্যন্ত করা হয়েছে।

আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি বা শরণার্থী হিসেবে স্বীকৃতরা অবশ্য এ ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। স্থায়ীভাবে বসবাসের আবেদনকারীদের এখন থেকে জাপানের গড় আয়ের সমান বা তার বেশি স্থিতিশীল আয় থাকতে হবে।

জুলাইয়ে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জাপানে পরিবারের গড় বার্ষিক আয় ছিল ৫৭ লাখ ৫০ হাজার ইয়েন।
সানা/আপ্র/২/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চ্যাটজিপিটিকে ‘স্যার’ বলে ডাকায় প্রবীণ ভাইরাল
০২ অক্টোবর ২০২৬

চ্যাটজিপিটিকে ‘স্যার’ বলে ডাকায় প্রবীণ ভাইরাল

বিমানে ভ্রমণের সময় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি চ্যাটজিপিটি ব্যবহার করে নতুন ব্যবসার পরিকল্পনা সাজ...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ, অস্বীকার হুথিদের
০২ অক্টোবর ২০২৬

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ, অস্বীকার হুথিদের

ইসলামের অন্যতম পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হুথিরা ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ...

স্বামী খুঁজতে গুগল ফরম, আবেদন করেছেন ২৪০ পুরুষ
০২ অক্টোবর ২০২৬

স্বামী খুঁজতে গুগল ফরম, আবেদন করেছেন ২৪০ পুরুষ

জীবনসঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপের বদলে অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্ল...

ইসরায়েলগামী উড়োজাহাজে হামলাকারী উগ্র মতাদর্শী
০২ অক্টোবর ২০২৬

ইসরায়েলগামী উড়োজাহাজে হামলাকারী উগ্র মতাদর্শী

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজের পাইলটকে ছুরিকাঘাত করে সেটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা সহকারী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে