গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মেনু

বাগেরহাটে সাবেক ইউপি সদস্য ও গৃহবধূর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ১৬:৩৮ পিএম, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:১১ এএম ২০২৬
বাগেরহাটে সাবেক ইউপি সদস্য ও গৃহবধূর লাশ উদ্ধার
ছবি

প্রতিনিধিত্বকারী ছবি

বাগেরহাটের দুই উপজেলা থেকে সাবেক এক ইউপি সদস্য ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ অক্টোবর) বেলা ১২টার দিকে ফকিরহাট উপজেলার পাগলা দেয়াপাড়া গ্রামের বাড়ি থেকে সাবেক ইউপি সদস্য শেখ মুজিবুর রহমানের মরদেহ এবং বৃহস্পতিবার সন্ধ্যায় চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রাম থেকে গৃহবধূ রহিমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য পাগলা দেয়াপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে ৮০ বছর বয়সী শেখ মুজিবুর রহমান এবং চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের কাশেম তালুকদারের স্ত্রী রহিমা আক্তার।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, ঘরের বিছানা থেকে শেখ মুজিবুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। অন্যদিকে রহিমা আক্তারের মরদেহ ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রহিমার মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করছেন না তাঁর স্বজনেরা। তাঁর ফুফাতো ভাই আলমগীর মুসাইদ বলেন, ২০২২ সালে পারিবারিকভাবে কাশেমের সঙ্গে রহিমার বিয়ে হয়। তাঁর ভাষ্য, রহিমার ঝুলন্ত মরদেহ দেখে তাঁর আত্মহত্যা বলে মনে হয়নি; বরং তাঁকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে মনে হয়েছে।

স্বজনদের দাবি, সংসারের ছোটখাটো বিষয় নিয়ে রহিমার সঙ্গে তাঁর শাশুড়ির প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এর জেরেই শাশুড়ি রহিমাকে হত্যা করেছেন বলে তাঁরা অভিযোগ করেন।

তবে রহিমার শ্বশুর মিলন তালুকদার এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার হঠাৎ রহিমার রক্তচাপ কমে যায় এবং মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। এ সময় তাঁর ছেলে পাশের বর্তি বাজার থেকে ওষুধ আনতে গেলে সেই সুযোগে রহিমা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে তাঁর দাবি। তিনি বলেন, রহিমা প্রায়ই মাথার যন্ত্রণায় ছটফট করতেন এবং যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।

পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, দুই মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সানা/আপ্র/২/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

গভীর সাগর থেকে ট্রলারসহ ৭৬ জন উদ্ধার, আটক ১১
০২ অক্টোবর ২০২৬

গভীর সাগর থেকে ট্রলারসহ ৭৬ জন উদ্ধার, আটক ১১

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে ট্রলারসহ ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।...

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭ যাত্রী
০২ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭ যাত্রী

ময়মনসিংহ নগরীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার...

আবাদি জমি বর্গা নিয়ে পুকুর খননের অভিযোগ
০২ অক্টোবর ২০২৬

আবাদি জমি বর্গা নিয়ে পুকুর খননের অভিযোগ

মোজাম্মেল হক নয়ন, রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আবাদি জমি বর্গা নিয়ে সেখানে পুকুর খনন ও বালু উত্তোলনের অভ...

মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ ছাত্রীর তিনজনের মৃত্যু
০২ অক্টোবর ২০২৬

মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ ছাত্রীর তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে