গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মেনু

গির্জা থেকে চুরি যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬ পিএম, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:০৯ এএম ২০২৬
গির্জা থেকে চুরি যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার খোলা জায়গা থেকে চুরি যাওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি অক্ষত উদ্ধার করা হয়।

সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চটি রাজধানীর ৯২, আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে অবস্থিত। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হালিম জানান, ৩০ সেপ্টেম্বর রাত ১২টা ৩ মিনিটের পর কোনো এক সময় চার্চের দোতলার উন্মুক্ত স্থান থেকে আনুমানিক ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি চুরি হয়। ভোর ৪টা ৩৫ মিনিটে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পরে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে একাধিক দল সমন্বয় করে অভিযান শুরু করে পুলিশ। ওসি বলেন, পুলিশের অভিযানের মুখে চোরেরা চুরি করা ঘণ্টাটি ফেলে রেখে পালিয়ে যায়।

পরে ২ অক্টোবর রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।

ওসি আব্দুল হালিম জানান, চুরির আগে ওই দিন রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং ব্যবস্থা বন্ধ ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

উদ্ধার করা পিতলের ঘণ্টাটি থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
সানা/আপ্র/২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিমানবন্দরে হট্টগোল: জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে
০২ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে হট্টগোল: জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এ...

শুল্কমুক্ত মদ অননুমোদিত গুদামে, সালমান মুক্তাদিরের শ্বশুর নুর ইসলামের চার গুদাম সিলগালা
০২ অক্টোবর ২০২৬

শুল্কমুক্ত মদ অননুমোদিত গুদামে, সালমান মুক্তাদিরের শ্বশুর নুর ইসলামের চার গুদাম...

বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ ‘অননুমোদিত’ দুই গুদামে মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সাল...

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান
০২ অক্টোবর ২০২৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান

ডেঙ্গু, হাম, জলাবদ্ধতা, বায়ুদূষণ, নগর তাপ ও অনিরাপদ পানির মতো জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় নগর পরিকল্প...

ঢাকায় বঙ্গোপসাগর সংলাপ, আসছেন শতাধিক দেশের প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬

ঢাকায় বঙ্গোপসাগর সংলাপ, আসছেন শতাধিক দেশের প্রতিনিধি

বঙ্গোপসাগরকেন্দ্রিক ভূরাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনৈতিক সংযোগ, জলবায়ু পরিবর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে