গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মেনু

শাহজালালে দুই কোটি টাকার সোনাসহ বিমানকর্মীসহ আটক দুই

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৮ পিএম, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:১১ এএম ২০২৬
শাহজালালে দুই কোটি টাকার সোনাসহ বিমানকর্মীসহ আটক দুই
ছবি

ছবি সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীসহ দুজনকে আটক করেছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা। আটক অপর ব্যক্তি একজন যাত্রী।

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক বিমানকর্মীর নাম ওবায়দুর রহমান। অপর যাত্রীর পরিচয় জানানো হয়নি।

বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরের অ্যাভসেকের সহায়তায় ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে। এ সময় তাঁর শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি সোনার বার উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ১ কেজি ৫০ গ্রাম। এর আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়। তবে আটক ওই যাত্রীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

জাতীয় রাজস্ব বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তল্লাশির সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

তৃতীয় টার্মিনালের দুর্নীতি মামলায় তারিক সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬

তৃতীয় টার্মিনালের দুর্নীতি মামলায় তারিক সিদ্দিককে দুদকে তলব

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা ম...

‘৫ কোটি থেকে ২ কোটি দেন, সব সই করে দেবো’: প্রকৌশলী
২৮ সেপ্টেম্বর ২০২৬

‘৫ কোটি থেকে ২ কোটি দেন, সব সই করে দেবো’: প্রকৌশলী

লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের টাকা লেনদেনের কথোপকথনের একটি ভিডিও...

নারী সেনাসদস্য সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, কয়েক লাখ টাকার প্রতারণা
২৮ সেপ্টেম্বর ২০২৬

নারী সেনাসদস্য সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, কয়েক লাখ টাকার প্রতারণা

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগায...

আদাবরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, ফটকে কোপানোর দাবি
২৭ সেপ্টেম্বর ২০২৬

আদাবরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, ফটকে কোপানোর দাবি

রাজধানীর আদাবরে একটি আটতলা বাড়ি দখলের চেষ্টায় রামদা, চাপাতি ও পিস্তল নিয়ে ১৫-২০ জনের একটি দল হামলা চ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে