গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

নভেম্বরের ১১ দিনে ডেঙ্গুতে ৫৯ মৃত্যু, শীর্ষে ঢাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৭ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:০০ এএম ২০২৬
নভেম্বরের ১১ দিনে ডেঙ্গুতে ৫৯ মৃত্যু, শীর্ষে ঢাকা
ছবি

ফাইল ছবি

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক অবস্থায় রয়েছে। চলতি নভেম্বরের প্রথম ১১ দিনেই এডিস মশাবাহিত এ রোগে ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো চারজন। মৃত চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবর মাসে মারা গেছেন ১৭৪ জন এবং সেপ্টেম্বর মাসে ১৪৮ জন। অর্থাৎ বছরের শেষ দিকে এসেও ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে মৃত্যু ও রোগী ভর্তির দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এ বিভাগে ২৩৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ হাজার ৮১৫ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ হাজার ৯১৭ জন। বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৬৬৩ জন।

মৃত্যুর হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা বিভাগ। চলতি বছর এ বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন ৮৫ জন। মোট ২৩ হাজার ৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২২ হাজার ৩০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ভর্তি রয়েছেন ৯৫৯ জন।

অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৪৭ জন, ময়মনসিংহে ৩৮ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে আটজন এবং সিলেটে চারজনের মৃত্যু হয়েছে।

এক দিনে ভর্তি প্রায় দুই হাজার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৭৮০ জন ভর্তি হয়েছেন। এ সময়ে চট্টগ্রামে ২৪২ জন, বরিশালে ২৪৯ জন, খুলনায় ২২৬ জন, রাজশাহীতে ১৯৮ জন, রংপুরে ১০৯ জন, ময়মনসিংহে ৮৫ জন এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জনে। তাঁদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ১২৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ৬৭ জন।

মৃত্যু ও আক্রান্তের সংখ্যা এখনো উদ্বেগজনক: স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা যায়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

গত বছরও ডেঙ্গুর প্রকোপ ছিল উল্লেখযোগ্য। ওই বছর চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজারের বেশি মানুষ।

চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত ৪৭৯ জনের মৃত্যু এবং দেড় লাখের বেশি রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য বলছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষ করে ঢাকা বিভাগে মৃত্যু ও রোগীর সংখ্যা বেশি হওয়ায় মশা নিয়ন্ত্রণ, আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ এবং হাসপাতালগুলোতে চিকিৎসার প্রস্তুতি জোরদার করা জরুরি।
সানা/আপ্র/১২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আপিলে আবুল কালামের মামলা উদাহরণ হতে পারে: অ্যাটর্নি জেনারেল
১২ নভেম্বর ২০২৬

আপিলে আবুল কালামের মামলা উদাহরণ হতে পারে: অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময় পেরিয়ে আপিল করলে বিলম্ব মওকুফের বিষয়ে...

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না
১১ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন
১১ নভেম্বর ২০২৬

হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন

সংসদে মন্ত্রীর বক্তব্যের সময় হইচই করায় সংসদ সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যা...

চার দিনে ৬০ ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, রাজধানীজুড়ে পুলিশের কড়া নজরদারি
১১ নভেম্বর ২০২৬

চার দিনে ৬০ ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, রাজধানীজুড়ে পুলিশের কড়া নজরদারি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চার দিনে ৬০টি ককটেল বিস্ফোরণ ও একাধিক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 36 মিনিট আগে