গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

পাকিস্তানে পুলিশের ওপর হামলায় ডিএসপিসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০১ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৫৫ এএম ২০২৬
পাকিস্তানে পুলিশের ওপর হামলায় ডিএসপিসহ নিহত ১১
ছবি

হামলাকারীরা পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশের একটি দলের ওপর সশস্ত্র হামলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হায়দার জামান ও এক সাব-ইন্সপেক্টরসহ অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। হামলাকারীরা পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বুধবার (১১ নভেম্বর) কোহাটের গামবাত এলাকায় অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় নিহত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১২ জন।

কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব জানান, অবৈধ খননকাজের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার সময় কোহাট ও কারাকের মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় পুলিশের দলটি হামলার শিকার হয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ের ওপর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। এতে ডিএসপি হায়দার জামান ও সাব-ইন্সপেক্টর মুখতিয়ার নিহত হন।

পুলিশের মুখপাত্র জানান, হামলাকারীরা গুলি চালিয়ে যেতে থাকলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য ও গাড়ি পাঠানো হয়। এলাকায় নিরাপত্তা জোরদার এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলার পর জেলা সদর হাসপাতাল টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

এ ঘটনায় খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি তীব্র নিন্দা জানিয়েছেন। নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে পুলিশের কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

গভর্নর বলেন, সন্ত্রাসবাদ ও অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশ সদস্যদের আত্মত্যাগ পুরো জাতির জন্য গর্বের বিষয়। এসব আত্মত্যাগ কখনো বৃথা যাবে না।

প্রদেশটির তথ্য, জনসংযোগ, ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনবিষয়ক উপদেষ্টা সামার হারুন বিলৌরও হামলার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ফিতনা আল-খাওয়ারিজ ও অপরাধী চক্রের যোগসাজশ আইনশৃঙ্খলার জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে খাইবার পাখতুনখোয়া পুলিশের আত্মত্যাগ অবিস্মরণীয় উল্লেখ করে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের প্রশংসা করেন।

কাশ্মিরবিষয়ক ও গিলগিট-বালতিস্তানবিষয়ক মন্ত্রী আমির মুকামও এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মত্যাগ পুরো জাতির জন্য গর্বের বিষয়। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
সানা/আপ্র/১২/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

জলবায়ু সম্মেলনকে ভণ্ডামি বললেন গ্রেটা থুনবার্গ
১১ নভেম্বর ২০২৬

জলবায়ু সম্মেলনকে ভণ্ডামি বললেন গ্রেটা থুনবার্গ

জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা...

পান্নুন হত্যাচেষ্টা মামলায় দোভাল-গোয়েলের বিরুদ্ধে সমন
১১ নভেম্বর ২০২৬

পান্নুন হত্যাচেষ্টা মামলায় দোভাল-গোয়েলের বিরুদ্ধে সমন

শিখস ফর জাস্টিসের (এসএফজে) সদস্য গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ভারতে...

স্বাস্থ্য খাতে চীনের অগ্রগতি বিশ্বকে শিক্ষা দিচ্ছে
১১ নভেম্বর ২০২৬

স্বাস্থ্য খাতে চীনের অগ্রগতি বিশ্বকে শিক্ষা দিচ্ছে

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা প্রতিষ্ঠা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে চীনের রাজনৈতিক সদিচ্ছা বিশ্...

অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম, সৌদিতে কেনীয় মাকে বেত্রাঘাত
১১ নভেম্বর ২০২৬

অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম, সৌদিতে কেনীয় মাকে বেত্রাঘাত

সৌদি আরবে অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দেওয়ার ঘটনায় কেনীয় নারী এস্থার ওয়ানজা মুথোনিকে ১০০ বেত্রাঘাতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 32 মিনিট আগে