গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

কলাবাগান হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৭ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ০০:৩০ এএম ২০২৬
কলাবাগান হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি ছাত্রী হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ক্রিসেন্ট রোডের ৭২ নম্বরের একটি পাঁচতলা ভবনের নিচতলায় অবস্থিত ওই হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত পিংকি বিশ্বাস বরিশাল জেলার উজিরপুর উপজেলার জামবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের প্রফুল্ল বিশ্বাসের মেয়ে। পিংকি আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কলাবাগান থানার উপপরিদর্শক লিজা আক্তার জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে হোস্টেলের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পিংকির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাকে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত দেখা যায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো কারণে পিংকি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, ওই হোস্টেলে পিংকিসহ তিনজন থাকতেন। ঘটনার সময় অপর দুই শিক্ষার্থী ছুটিতে গ্রামের বাড়িতে ছিলেন। সকালে হোস্টেলের মালিক নয়ন মিয়া বিষয়টি জানতে পেরে কলাবাগান থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/৩১/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই: এএসআই
০৬ অক্টোবর ২০২৬

ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই: এএসআই

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’-হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক ম...

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা
০৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর তিন দিন ছুটি থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্...

মর্গে প্রেমিকের মরদেহ দেখে সেখানেই নার্সের আত্মহত্যা
০৬ অক্টোবর ২০২৬

মর্গে প্রেমিকের মরদেহ দেখে সেখানেই নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেমিকের মরদেহ দেখার পর হাসপাতালের বাথরুমে এক নার্সের ঝুলন্ত মরদ...

খুলনায় ছেলেকে হত্যার ৫১ দিন পর বাবাকেও গুলি করে হত্যা
০৬ অক্টোবর ২০২৬

খুলনায় ছেলেকে হত্যার ৫১ দিন পর বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ছেলে জয় ঢালীকে কুপিয়ে ও গলাকেটে হত্যার ৫১ দিনের মাথায় তাঁর বাবা আক্তার ঢালীকেও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে