গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪ পিএম, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:৩১ এএম ২০২৬
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
ছবি

ছবি সংগৃহীত

ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে পবিত্র আরাফাত দিবস ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা।

আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, আর এর আগের দিন আরাফাত দিবস হিসেবে পরিচিত, যেদিন হজের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং মুসল্লিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন।

এই হিসাব অনুযায়ী, পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার), এবং পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাব্য সময়সূচি ধরেই ছুটির সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা।

সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি থাকে শনি ও রবিবার, যা পড়ছে ৩০ ও ৩১ মে। এ ছাড়া ২৬ মে হজের দিন ছুটি থাকবে, এবং ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি নির্ধারণ করা হয়েছে।

সব মিলিয়ে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিনের টানা সরকারি ছুটি উপভোগ করবেন দেশটির নাগরিকরা।

সূত্র: খালিজ টাইমস

এসি/আপ্র/০৭/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা
১১ সেপ্টেম্বর ২০২৬

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা

ইসলাম===

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম সম্প্রসারণে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি...

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা চার হাজার ৩৪১ জন হাজিকে উদ্বৃত্ত চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার...

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়
০৫ সেপ্টেম্বর ২০২৬

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়

নফস মানুষের স্বাভাবিক সত্তার একটি অংশ। এটি মানুষকে ভালো ও মন্দ—উভয় দিকেই পরিচালিত করতে পারে। তবে মান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই