গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশে মোট মসজিদ সাড়ে ৩ লাখ, ঢাকায় সর্বাধিক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ০২:১৬ এএম ২০২৬
দেশে মোট মসজিদ সাড়ে ৩ লাখ, ঢাকায় সর্বাধিক
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশে বর্তমানে মোট মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে, যেখানে মসজিদের সংখ্যা ৭১ হাজার ৫৯৬টি। আর সবচেয়ে কম মসজিদ রয়েছে সিলেট বিভাগে, যার সংখ্যা ২২ হাজার ৬টি।

সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ দেশের মসজিদগুলোর সর্বশেষ পরিসংখ্যান প্রস্তুত করেছে।

তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগের পর দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগে রয়েছে ৬৩ হাজার ৭০৩টি মসজিদ। এছাড়া রাজশাহী বিভাগে৪৫ হাজার ৮৭৯টি, রংপুর বিভাগে৪৫ হাজার ৭৯২টি, বরিশাল বিভাগে ৩৫ হাজার ৬৯১টি, খুলনা বিভাগে ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহ বিভাগে ৩১ হাজার ২১২টি এবং সিলেট বিভাগে ২২ হাজার ৬টি মসজিদ রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট মসজিদের প্রায় এক-পঞ্চমাংশই ঢাকা বিভাগে অবস্থিত। চট্টগ্রাম বিভাগ রয়েছে দ্বিতীয় অবস্থানে, আর সবচেয়ে কম মসজিদ রয়েছে সিলেট বিভাগে।

ইসলামিক ফাউন্ডেশন জেলা ও উপজেলাভিত্তিক মসজিদের পৃথক তালিকাও প্রস্তুত করেছে।

ইসলামিক ফাউন্ডেশনের এক কর্মকর্তা জানান, মাঠপর্যায়ের কার্যালয়গুলোর তথ্যের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, করোনাভাইরাস মহামারির সময় প্রস্তুত করা আগের তালিকার তুলনায় বর্তমানে দেশে মসজিদের সংখ্যা প্রায় ৪০ হাজার বেড়েছে।

এসি/আপ্র/০৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা
১১ সেপ্টেম্বর ২০২৬

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা

ইসলাম===

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম সম্প্রসারণে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি...

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা চার হাজার ৩৪১ জন হাজিকে উদ্বৃত্ত চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার...

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়
০৫ সেপ্টেম্বর ২০২৬

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়

নফস মানুষের স্বাভাবিক সত্তার একটি অংশ। এটি মানুষকে ভালো ও মন্দ—উভয় দিকেই পরিচালিত করতে পারে। তবে মান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই