গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মিয়ামিতে মেসির শততম গোলে শিরোপা জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০০ এএম ২০২৬
মিয়ামিতে মেসির শততম গোলে শিরোপা জয়
ছবি

ছবি সংগৃহীত

অর্জনের খাতায় আরো একটি রেকর্ড যুক্ত হলো লিওনেল মেসির। ক্যাম্পিওনেস কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে জয়ের ম্যাচে ২৪ মিনিটে গোলের দেখা পান তিনি। ২-০ গোলে জয়ের ম্যাচে কাসেমিরোকে দিয়েও করিয়েছেন একটি গোল। এই জয়ে শিরোপাও ঘরে তুলেছে ইন্টার মিয়ামি।

মেসি গোলটি করেছেন বেশ ব্যতিক্রমী এক হেডে। একই সঙ্গে এটি ছিল ইন্টার মিয়ামির হয়ে মেসির ১০০তম গোলও।

মেসির গোলটি আসে দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজের ক্রস থেকে। উরুগুইয়ান ফরোয়ার্ড দূরের পোস্টে বল পাঠান। সেখানে কলম্বিয়ান ডিফেন্ডার ওয়াল্টার দিত্তার উপস্থিতি উপেক্ষা করে হেড করেন মেসি। বলটি ডান পোস্ট ঘেঁষে জালে জড়ায়। গোলরক্ষক জেরেমি মার্কেজের কিছুই করার ছিল না।

এর মধ্য দিয়ে ইন্টার মায়ামির হয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। ১১৫টি অফিসিয়াল ম্যাচে তার গোল এখন ১০০টি। সঙ্গে রয়েছে ৫৬টি অ্যাসিস্ট। এর ফলে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ড আরো সমৃদ্ধ করলেন তিনি।

ম্যাচের শেষদিকে গোলদাতার ভূমিকায় না থেকে অ্যাসিস্টদাতা হয়ে ওঠেন মেসি। বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত একটি ক্রস বাড়িয়ে দেন তিনি। সেটি কাজে লাগিয়ে হেডে ইন্টার মিয়ামির হয়ে নিজের চতুর্থ গোল করেন কাসেমিরো। মাত্র ১৩ ম্যাচেই ক্লাবটির হয়ে চার গোল হলো তার।

ম্যাচ শেষে ২০২৬ ক্যাম্পিওনেস কাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান মেসি। ক্যারিয়ারের বর্ণিল অর্জনের তালিকায় যোগ হলো আরো একটি ব্যক্তিগত স্বীকৃতি।

ক্রুজ আজুলের বিপক্ষে মেসির এই গল্প অবশ্য নতুন নয়। ইন্টার মিয়ামির জার্সিতে তার প্রথম গোলটিও এসেছিল এই মেক্সিকান ক্লাবটির বিপক্ষে। ২০২৩ সালের ২১ জুলাই দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিকে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। তিন বছর পর সেই ক্রুজ আজুলের বিপক্ষেই আবার গোল করলেন মেসি এবার হেডে, সঙ্গে থাকল একটি অ্যাসিস্টও।

এসি/আপ্র/১৭/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৩ অক্টোবর শুরু এনসিএল
১৬ সেপ্টেম্বর ২০২৬

৩ অক্টোবর শুরু এনসিএল

জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম। আগামী...

উত্তর কোরিয়ার দুঃস্মৃতি ভুলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার দুঃস্মৃতি ভুলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে রেকর্ড ব্যবধানে হারের পর এবার দক্ষিণ কোরিয়ার মু...

এশিয়ান গেমসে খেলতে না পারায় রশিদ খানের আক্ষেপ
১৬ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে খেলতে না পারায় রশিদ খানের আক্ষেপ

আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা লেগস্পিনার রশিদ খান। বল হাতে তার সাফল্যের পাশাপাশি ব্যাট হাতেও নিজেকে ক...

শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় পেল রেয়াল মাদ্রিদ
১৬ সেপ্টেম্বর ২০২৬

শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় পেল রেয়াল মাদ্রিদ

দুই গোলে এগিয়ে গিয়েও শেষদিকে খেই হারিয়ে পয়েন্ট খোয়াতে বসেছিল রেয়াল মাদ্রিদ। অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে