ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ১৯৫ জন প্রার্থীকে নিয়োগে পুনরায় সুপারিশ করা হয়েছে। এতে তাদের এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে সকালে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। তাতে পুনরায় সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, ১৯৫ জন শিক্ষককে যেসব প্রতিষ্ঠানে নিয়োগে সুপারিশ করা হয়েছিল, সেখানে পদ শূন্য ছিল না। কিন্তু শূন্যপদের তথ্য পাঠানোর সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে চাহিদা পাঠানো হয়েছিল। এটিক ভুল চাহিদা বিবেচনায় নিয়ে পুনরায় তাদের শূন্যপদে নিয়োগে সুপারিশ করা হলো।
এসি/আপ্র/১৭/৯/২০২৬