গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ব্যাচেলর পয়েন্ট তারকা পাভেলের ভিডিও ঘিরে আলোচনা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০২ এএম ২০২৬
ব্যাচেলর পয়েন্ট তারকা পাভেলের ভিডিও ঘিরে আলোচনা
ছবি

ছবি সংগৃহীত

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতার প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে পাভেলকে অশোভন অঙ্গভঙ্গি করে কা সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। তবে ভিডিও কলে তার সঙ্গে কে কথা বলছিলেন, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ভিডিওটির সত্যতা বা প্রেক্ষাপট নিয়েও কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

ভারতের জনপ্রিয় কৌতুকভিত্তিক রিয়েলিটি অনুষ্ঠান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-এর নবম আসরে অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হন।

দেশে ফিরে মঞ্চনাটক ও ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু করেন পাভেল। তবে শুরুতে কাঙ্ক্ষিত পরিচিতি পাননি। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জীবনে যাত্রা শুরু করেন তিনি।

পরে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান পাভেল। এ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে দ্রুত দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

এসি/আপ্র/১৭/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভেনিস-টরন্টোর পর এবার শিকাগোতে রুবাইয়াতের সেই সিনেমা
১৬ সেপ্টেম্বর ২০২৬

ভেনিস-টরন্টোর পর এবার শিকাগোতে রুবাইয়াতের সেই সিনেমা

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঐতিহাসিক যাত্রার পর একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিচ্ছে...

রাণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে নীরবতা ভাঙলেন শাহরুখ
১৬ সেপ্টেম্বর ২০২৬

রাণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে নীরবতা ভাঙলেন শাহরুখ

বলিউডি পরিচালক আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমার দুই পর্বই ‘কাঁপিয়ে দিয়েছে’। দর্শকরা সিনেমাটি নিয়ে প্রশং...

‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় গায়ককে বাদ, প্রতিবাদে সরে গেলেন সহশিল্পীরা
১৬ সেপ্টেম্বর ২০২৬

‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় গায়ককে বাদ, প্রতিবাদে সরে গেলেন সহশিল্পীরা

মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলার পর মার্কিন র‌্যাপার ম্যাকলেমোরকে এড শিরানের ‘লুপ’ সফর থেকে বাদ দেওয়া...

জীবনের উত্থান-পতন নিয়ে যা বললেন পূর্ণিমা
১৬ সেপ্টেম্বর ২০২৬

জীবনের উত্থান-পতন নিয়ে যা বললেন পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে মানুষের কাছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে