গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নেতৃত্ব ছাড়তে চাওয়া জ্যোতি অধিনায়ক হিসেবেই অস্ট্রেলিয়ায় যাবেন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৮ এএম ২০২৬
নেতৃত্ব ছাড়তে চাওয়া জ্যোতি অধিনায়ক হিসেবেই অস্ট্রেলিয়ায় যাবেন
ছবি

ছবি সংগৃহীত

গত এশিয়া কাপ থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে আছে জাতীয় নারী ক্রিকেট দল। বিশেষ করে হেড কোচ সারোয়ার ইমরান ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে ঘিরে সমালোচনার পারদ ছিল তুঙ্গে। 

এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ফেরার পর সোমবার নারী দলের ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এশিয়ান গেমস শুরুর আগে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মেইল দিয়েছিলেন জ্যোতি। 

 

গুঞ্জন ছিল ওয়ানডে থেকেও সরে দাঁড়াতে পারেন তিনি। তবে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দলের অধিনায়ক হিসেবে থাকছেন জ্যোতিই। এটা নিশ্চিত করে বাবু বলেন, ‘আজকে আমি ঘোষণা করেছি-তুমি (জ্যোতি) অধিনায়ক থাকছো, অস্ট্রেলিয়ায় যাবে, তুমি অধিনায়ক হিসেবে।’ 


বৈঠকে দলের সমস্যা এবং কীভাবে আরও ভালো করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। বাবু বলেন, ‘এশিয়ান গেমস থেকে আসার পরে প্রথম আজকে তাদের সঙ্গে একটু বসলাম। তাদের আসলে কোনো সমস্যা আছে কি না, কী করলে আরও ভালো করবে-সবকিছু নিয়ে আমরা আলোচনা করেছি।’ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাওয়ার আগে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতেও কথা বলা হয়েছে। 

বাবু বলেন, ‘আগামী ৩ তারিখে বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে, তিনটি ওয়ানডে খেলতে। সেখানে তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। আমরা তাদের উৎসাহমূলক কথা বলেছি-আরেকটু ভালো করলে ইনশাআল্লাহ আমরা ভালো খেলব। 

ভালো খেলতে খেলতে একসময় আমরা সব দেশকেই হারাতে পারব।’ বৈঠকে দলের ভেতরে শৃঙ্খলা এবং কোড অব কন্ডাক্ট বা আচরণবিধি মেনে চলার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা এবং আচরণবিধি মেনে চলার কথা বলেছি। 

আমাদের এখন মূল দরকার দলের ভেতরে শৃঙ্খলা এবং আচরণবিধি বজায় রাখা। এগুলো যদি আমরা ঠিকভাবে বজায় রাখতে পারি, তাহলে আমাদের আরও ভালো হবে, ইনশাআল্লাহ।’ হেড কোচ সারোয়ার ইমরানের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গে বাবু বলেন, আগে বোর্ডের সঙ্গে আলোচনা করলে বিষয়টি সহজেই সমাধান করা যেত।


তিনি বলেন, ‘এটা তো শুধু একটি ই-মেইল দেওয়ার সমাধান নয়। ই-মেইল দেওয়ার আগে বা গণমাধ্যমে কথা বলার আগে আমাদের সঙ্গে কথা বললে বিষয়টা অনেক সহজ হতো এবং ঠিক থাকতো। কিন্তু এখানে সেটা ভেঙেছে।’ কোচের আচরণে নারী ক্রিকেটাররা কিছুটা মনোবল হারাতেন বলেও জানান নারী উইংয়ের এই চেয়ারম্যান। 

এ বিষয়ে ক্রিকেটারদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া পেয়েছেন কি না? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। তারা তো বলেছে দেখেই তো আমরা পেয়েছি, না হলে তো আমরা পেতাম না।’ বাবু আরও বলেন, ‘ক্রিকেট একটা শৃঙ্খলার খেলা, অনেক মার্জিত খেলা। 

 

আমি যেটা বলি, এটা রাজকীয় খেলা। এখানে যারা কোচ হন বা টিম ম্যানেজমেন্টে থাকেন, কারও কাছ থেকেই আমরা অসদাচরণ আশা করি না।’ তিনি যোগ বলেন, ‘সব কোচ তো একরকম হয় না। উনি হয়তো একটু বেশি উগ্র মেজাজের। সবসময় ব্যবহারের ক্ষেত্রে ঠিক করেননি। সেই কারণে মেয়েরা একটু মনোবল হারাতো।’

ডিসি/আপ্র/২৮/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল
২৯ সেপ্টেম্বর ২০২৬

জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল

বিরতির পর ব্রাজিলের খেলায় বেশ উন্নতি হলো, বিশেষ করে আক্রমণে। ফলও পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ...

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ফিফা সভাপতি
২৯ সেপ্টেম্বর ২০২৬

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ফিফা সভাপতি

সদস্য সংস্থাগুলোকে লাল লাখ মার্কিন ডলার বিতরণের বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্...

তুরস্কের মাঠে জয়ে ফিরল মানচিনির ইতালি
২৯ সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের মাঠে জয়ে ফিরল মানচিনির ইতালি

তিন দিন আগের ব্যর্থতা কী দারুণভাবেই না ঝেরে ফেলল ইতালি। দাপুটে পারফরম্যান্সে টপাটপ প্রতিপক্ষের জালে...

ভারতীয় স্পিনারের বিশ্বরেকর্ড
২৯ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় স্পিনারের বিশ্বরেকর্ড

ইতিহাসের আরেকটি পাতায় জায়গা করে নিলেন শ্রী চারানি। দুই সপ্তাহ আগে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে