গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

না খেলে সেমিফাইনালে উঠলো বাংলাদেশও

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৫০ এএম ২০২৬
না খেলে সেমিফাইনালে উঠলো বাংলাদেশও
ছবি

ছবি সংগৃহীত

এশিয়ান গেমসে না খেলে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলও। আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। শুরুর সাড়ে তিন ঘণ্টা আগে খেলা বাতিল হয় ম্যাচটি। ফলে র‌্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, খেলা হচ্ছে না। এজন্য দল স্টেডিয়ামেও যাবে না।’

গতকাল দুই কোয়ার্টার ফাইনাল বৃষ্টির জন্য অনুষ্ঠিত হয়নি। আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কা মধ্যকার ম্যাচটিও পণ্ড হয়েছে। মাঠের অবস্থা বেগতিক হওয়ায় বাংলাদেশের খেলার ঘণ্টা তিনেক আগেই বাতিল করা হয়েছে।

পহেলা অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আবহাওয়ার উন্নতি না হলে দুদিনের মধ্যে সেমিফাইনাল হওয়া বেশ কঠিন। সেমিফাইনালে বাংলাদেশের ম্যাচ ১ অক্টোবর সকাল নয়টায়। ঐ ম্যাচ না হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় জয় পাবে পাকিস্তান। ফলে ব্রোঞ্জের জন্য খেলতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ নারী ক্রিকেট দলও বৃষ্টির জন্য বিড়ম্বনায় পড়েছিল। কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির জন্য হয়নি। জ্যোতিরা সরাসরি উঠেছিল সেমিফাইনালে।

এসি/আপ্র/২৯/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টানা দ্বিতীয় হার বাংলাদেশের
২৮ সেপ্টেম্বর ২০২৬

টানা দ্বিতীয় হার বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপে জয়ের মুখ দেখা হলো না বাংলাদেশের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে...

নেতৃত্ব ছাড়তে চাওয়া জ্যোতি অধিনায়ক হিসেবেই অস্ট্রেলিয়ায় যাবেন
২৮ সেপ্টেম্বর ২০২৬

নেতৃত্ব ছাড়তে চাওয়া জ্যোতি অধিনায়ক হিসেবেই অস্ট্রেলিয়ায় যাবেন

গত এশিয়া কাপ থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে আছে জাতীয় নারী ক্রিকেট দল। বিশেষ করে হেড কোচ সার...

‘সুপার সানডে’তে ৬ সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটে ইতিহাস
২৮ সেপ্টেম্বর ২০২৬

‘সুপার সানডে’তে ৬ সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটে ইতিহাস

একই দিনে তিনটি ওয়ানডে ম্যাচ, আর ছয়টি সেঞ্চুরি। ৫০ ওভারের ক্রিকেটে এমন দৃশ্য আগে দেখা যায়নি। ভারত-ওয়ে...

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারাল পর্তুগাল
২৮ সেপ্টেম্বর ২০২৬

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারাল পর্তুগাল

টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন জোয়াও ফেলিক্স। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর নরওয়েকে সমতায় ফেরান আর্লি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে