গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টানা দ্বিতীয় হার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৮ এএম ২০২৬
টানা দ্বিতীয় হার বাংলাদেশের
ছবি

ছবি সংগৃহীত

ফিফা আসিয়ান কাপে জয়ের মুখ দেখা হলো না বাংলাদেশের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল লাল-সবুজের দল। ফলে টুর্নামেন্টে টানা দ্বিতীয় পরাজয় নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে থমাস ডুলির শিষ্যরা। 

 

জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচের শুরুতে বাংলাদেশের দাপট ছিল চোখে পড়ার মতো। প্রথম ১৫ মিনিটে রাকিব হোসেন ও সুকি ইতুফুসা কয়েকবার সিঙ্গাপুরের রক্ষণে চাপ তৈরি করেন। ১৫ মিনিটে বক্সে ঢুকে রাকিব সতীর্থকে বল বাড়ানোর চেষ্টা করলেও সেখানে বাংলাদেশের কোনো খেলোয়াড় ছিলেন না। 

 

৬ মিনিটেই প্রথম হলুদ কার্ড দেখেন বাংলাদেশের শামিত সোম। জুলকিফলিকে টেনে ধরায় তাকে সতর্ক করেন রেফারি। ১৬ মিনিটে দ্রুত দুটি কর্নার আদায় করে সিঙ্গাপুর। দ্বিতীয় কর্নারের পর ইলহান ফান্দির প্রচেষ্টা সামলে নেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। 

৩৩ মিনিটে বিপদ থেকে বাংলাদেশকে বাঁচান শ্রাবণ। বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া সিঙ্গাপুরের ফ্রি-কিক দারুণভাবে ঠেকিয়ে দেন তিনি। পরে তারিক কাজী বিপদমুক্ত করেন বল। 

তবে দুই মিনিট পরই গোল হজম করে বাংলাদেশ। ৩৫ মিনিটে বাম দিক থেকে আবদুল্লাহ নূরের বাড়ানো ক্রসে হেড করেন স্টেয়ার্ট। তার হেডে পরাস্ত হন শ্রাবণ। এগিয়ে যায় সিঙ্গাপুর।


গোলের পরপরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় সিঙ্গাপুর। ৩৭ মিনিটে ডান দিক থেকে নেওয়া তাদের একটি শট বাংলাদেশের ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধে বাংলাদেশ বেশিরভাগ সময় বলের দখলে থাকলেও কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি। 

বিপরীতে সিঙ্গাপুর পাঁচটি শট নেয়, যার চারটি ছিল লক্ষ্যে। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের নেশায় বুঁদ হয়ে উঠে বাংলাদেশ। শুরুতেই আক্রমণে উঠে তারা। কিন্তু গোল মেলেনি। এরপর ম্যাচের শেষ মিনিট পর্যন্ত একের পর এক আক্রমণের চেষ্টা চালালেও সমতায়সূচক গোলটি আর করা হয়নি। 

অন্যদিকে দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি সিঙ্গাপুরও। ফলে ১-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচটি। 

এই হারের ফলে ২ ম্যাচে কোনো পয়েন্ট সংগ্রহ না করা বাংলাদেশের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে মালয়েশিয়া। সমান ৩ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে অবস্থান ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের। 

টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল।

ডিসি/আপ্র/২৮/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নেতৃত্ব ছাড়তে চাওয়া জ্যোতি অধিনায়ক হিসেবেই অস্ট্রেলিয়ায় যাবেন
২৮ সেপ্টেম্বর ২০২৬

নেতৃত্ব ছাড়তে চাওয়া জ্যোতি অধিনায়ক হিসেবেই অস্ট্রেলিয়ায় যাবেন

গত এশিয়া কাপ থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে আছে জাতীয় নারী ক্রিকেট দল। বিশেষ করে হেড কোচ সার...

‘সুপার সানডে’তে ৬ সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটে ইতিহাস
২৮ সেপ্টেম্বর ২০২৬

‘সুপার সানডে’তে ৬ সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটে ইতিহাস

একই দিনে তিনটি ওয়ানডে ম্যাচ, আর ছয়টি সেঞ্চুরি। ৫০ ওভারের ক্রিকেটে এমন দৃশ্য আগে দেখা যায়নি। ভারত-ওয়ে...

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারাল পর্তুগাল
২৮ সেপ্টেম্বর ২০২৬

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারাল পর্তুগাল

টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন জোয়াও ফেলিক্স। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর নরওয়েকে সমতায় ফেরান আর্লি...

মালয়েশিয়াকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ, সতর্ক সালাউদ্দিন
২৭ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়াকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ, সতর্ক সালাউদ্দিন

র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে বাংলাদেশ। তবু মালয়েশিয়াকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন মোহাম্মদ সালাউদ্দিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে