গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

ডি থ্রি নিলামে পাঁচ ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১০ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:২৬ এএম ২০২৬
ডি থ্রি নিলামে পাঁচ ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটার
ছবি

ছবি সংগৃহীত

ডিসেম্বরে টি-টোয়েন্টি দিয়ে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের নতুন আয়োজন ডমেস্টিক থ্রি বা ‘ডি থ্রি’ টুর্নামেন্ট। তিন ফরম্যাটের এই প্রতিযোগিতার আগে ক্রিকেটারদের নিয়ে হবে নিলাম। আগামী ২৬ অক্টোবর রাজধানীর শেরাটন হোটেলে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে নিলাম। 

 

এর আগে পাঁচটি ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটারের তালিকা তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিলামের সর্বোচ্চ ‘এ’ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন জাতীয় দলের একঝাঁক তারকা। 

এই তালিকায় আছেন মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও জাকের আলী অনিকের মতো ক্রিকেটাররা।


তবে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকার গুঞ্জন থাকলেও ‘সি’ ক্যাটাগরিতে জায়গা হয়েছে অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের। 

‘সি’ ক্যাটাগরিতে মাহমুদউল্লাহর সঙ্গে আছেন নাসির হোসেন, শুভাগত হোম, আমিনুল ইসলাম বিপ্লব, নাঈম আহমেদ, আকবর আলী, আজিজুল হাকিম তামিম ও মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো ক্রিকেটাররা। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন ২৫ জন ক্রিকেটার। 

 

তাদের মধ্যে উল্লেখযোগ্য সাব্বির রহমান, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ ও এবাদত হোসেন। ‘সি’ ক্যাটাগরিতে আছেন ৬৮ জন এবং ‘ডি’ ক্যাটাগরিতে ৫৩ জন। সবচেয়ে বেশি ১০১ ক্রিকেটার জায়গা পেয়েছেন ‘ই’ ক্যাটাগরিতে। 

 

অন্যদিকে ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন তরুণ ক্রিকেটার জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দীক, রিফাত বেগ, কালাম সিদ্দিকী অলিন ও মারুফ মৃধা। অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটারও আছেন নিলামের তালিকায়। 

তাদের বড় একটি অংশ জায়গা পেয়েছেন ‘ই’ ক্যাটাগরিতে। তরুণদের জন্য অভিজ্ঞদের সঙ্গে একই টুর্নামেন্টে খেলার সুযোগ তৈরি করাই হতে পারে এই আয়োজনের অন্যতম আকর্ষণ।


নিলামের আগেই ছয়টি দল একজন করে আইকন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পেয়েছে। সেই সুযোগে এইচ ব্লু স্টার নিয়েছে নুরুল হাসান সোহানকে, ওয়ালটন মেহেদী হাসান মিরাজকে, সেভেন রিংস সিমেন্ট মুশফিকুর রহিমকে, একমি মোসাদ্দেক হোসেন সৈকতকে, ফরচুন তাওহীদ হৃদয়কে এবং সিটিজেন ব্যাংক নাঈমকে। প্রতিটি দলের স্কোয়াডে থাকবেন ২৩ জন ক্রিকেটার। একই স্কোয়াড নিয়ে তিন ফরম্যাটের প্রতিযোগিতায় অংশ নিতে হবে দলগুলোকে। 

ডিসেম্বরে হবে টি-টোয়েন্টি সংস্করণের লড়াই, জানুয়ারিতে চার দিনের বিসিএল এবং আগামী মে মাসে মাঠে গড়াবে ৫০ ওভারের টুর্নামেন্ট। নিলামের আগে কোচিং প্যানেলও চূড়ান্ত করেছে দলগুলো। ছয় দলের কোচিং দায়িত্বে দেখা যাবে মোহাম্মদ সালাহউদ্দিন, সোহেল ইসলাম, হান্নান সরকার, মিজানুর রহমান বাবুল, মোহাম্মদ আশরাফুল, ফয়সাল ডিকেন্স, আশিকুর রহমান মজুমদার ও তালহা জুবায়েরের মতো পরিচিত কোচদের। 

 

নিলামকে সামনে রেখে এখন ক্রিকেটারদের ক্যাটাগরি ও দলগুলোর পরিকল্পনাই মূল আলোচনায়। ২৬ অক্টোবরের নিলামের মধ্য দিয়ে পরিষ্কার হবে, কোন দল কাদের নিয়ে তিন সংস্করণের এই দীর্ঘ প্রতিযোগিতায় নিজেদের শক্তি সাজায়।

ডিসি/আপ্র/২৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাঁচবারের শিরোপাজয়ী দলের প্রধান কোচ হলেন পোলার্ড
২৪ অক্টোবর ২০২৬

পাঁচবারের শিরোপাজয়ী দলের প্রধান কোচ হলেন পোলার্ড

যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তিনবারই দলটির সঙ্গে ছিলেন শ্রীলঙ্ক...

বাংলাদেশের সাফ স্কোয়াডে নতুন মুখ দুই প্রবাসী ফুটবলার, নেই রাফায়েল টুডু
২৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশের সাফ স্কোয়াডে নতুন মুখ দুই প্রবাসী ফুটবলার, নেই রাফায়েল টুডু

এএফসি চ্যালেঞ্জ লিগে ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের ক্লাব রেজারের বিপক্ষে গোল করেছেন ফর্টিজের ফরোয়...

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান
২৪ অক্টোবর ২০২৬

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

সতীর্থদের ব্যর্থতার দিন একাই লড়লেন সিকান্দার রাজা। তার পঞ্চাশ ছোঁয়া ইনিংসে কোনোমতে দেড়শ পার করল জিম...

প্যারিসে অস্থিরতা: পিছিয়ে গেল পিএসজির ম্যাচ
২৪ অক্টোবর ২০২৬

প্যারিসে অস্থিরতা: পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সে চলমান বিক্ষোভের প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনে। লিগ আঁয় পিএসজি ও অলিম্পিক লিওঁর ম্যাচটি রো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে