গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

পাঁচবারের শিরোপাজয়ী দলের প্রধান কোচ হলেন পোলার্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৩০ এএম ২০২৬
পাঁচবারের শিরোপাজয়ী দলের প্রধান কোচ হলেন পোলার্ড
ছবি

ছবি সংগৃহীত

যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তিনবারই দলটির সঙ্গে ছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। সম্প্রতি তিনি মুম্বাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ৭ বছরের সম্পর্কের ইতি টেনেছেন। তারই স্থলাভিষিক্ত হয়ে মুম্বাইয়ের প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড। 

সাবেক এই ক্যারিবীয় তারকা গত চার বছর দলটির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

প্রধান কোচ হিসেবে পোলার্ডকে নিয়োগের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেখানে প্রতিক্রিয়া জানিয়ে ৩৯ বছর বয়সী এই উইন্ডিজ তারকা বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করাটা আমার জন্য সম্মানের বিষয়। এমআই আমার জীবন ও ক্যারিয়ারের একটি বড় অংশ জুড়ে রয়েছে। 

 

এই দল, খেলোয়াড় এবং ‘পল্টন’-এর (মুম্বাইয়ের সমর্থক) সঙ্গে আমার যে বন্ধন, তা আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’ এর আগে ক্রিকেটার হিসেবে আইপিএলে নাম লেখানোর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অধ্যায়টা (২০১০ থেকে ২০২২) মুম্বাইয়ে কাটিয়েছেন পোলার্ড। 

নীল জার্সিতে তিনি ১৮৯ ম্যাচে ৩৪১২ রান এবং ৬৯ উইকেট শিকার করেন। পাঁচবারের চ্যাম্পিয়নদের (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০) সঙ্গে খেলোয়াড়ী অধ্যায় শেষে ২০২২ আসর থেকে মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। 

 

নতুন কোচকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতিা আম্বানি জানিয়েছেন,  ‘২২ বছর বয়সী তরুণ হিসেবে পোলার্ড মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন এবং গত ষোলো বছরে তিনি আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। 

একজন খেলোয়াড় হিসেবে তিনি আমাদের অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। আর কোচ হিসেবেও তার অভিজ্ঞতা, আবেগ এবং খেলার গভীরবোধ আমাদের সঙ্গে ভাগ করে নেওয়া অব্যাহত রেখেছেন।’


‘প্রধান কোচ হিসেবে তার এই নতুন দায়িত্ব গ্রহণকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাই। 

মুম্বাইয়ের জার্সি পরার অর্থ কী এবং এই দলের হয়ে খেলার জন্য কী প্রয়োজন, তা পোলি খুব ভালোভাবেই জানে। আমার দৃঢ় বিশ্বাস, নতুন এই ভূমিকায়ও সে একই রকম দায়বদ্ধতা, বিশ্বাস ও সংকল্প নিয়ে কাজ করবে। দলের পরবর্তী অধ্যায়ে নেতৃত্ব দেওয়ার পথে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।’ 

এর আগে পাঁচবারের চ্যাম্পিয়নদের কোচ হওয়ার দৌড়ে রাহুল দ্রাবিড়ের নাম শোনা যাচ্ছিল। 

কিন্তু ক্রিকবাজ নিশ্চিত করেছে, ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচ অন্তত আরও এক মৌসুমের জন্য কোচিংয়ের বাইরে থাকতে চান। ফলে কোচ হওয়ার দৌড়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও ইংল্যান্ডের এউইন মরগানের নাম আলোচনায় আসে। তবে দুজনের কেউই আইপিএলের কোচিংয়ে আপাতত আগ্রহী নন। 

 

তারা বিষয়টি আইপিএল ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন বলে ধারণা করা হয়।

ডিসি/আপ্র/২৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশের সাফ স্কোয়াডে নতুন মুখ দুই প্রবাসী ফুটবলার, নেই রাফায়েল টুডু
২৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশের সাফ স্কোয়াডে নতুন মুখ দুই প্রবাসী ফুটবলার, নেই রাফায়েল টুডু

এএফসি চ্যালেঞ্জ লিগে ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের ক্লাব রেজারের বিপক্ষে গোল করেছেন ফর্টিজের ফরোয়...

ডি থ্রি নিলামে পাঁচ ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটার
২৪ অক্টোবর ২০২৬

ডি থ্রি নিলামে পাঁচ ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটার

ডিসেম্বরে টি-টোয়েন্টি দিয়ে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের নতুন আয়োজন ডমেস্টিক থ্রি বা ‘ডি থ্রি’ টুর...

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান
২৪ অক্টোবর ২০২৬

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

সতীর্থদের ব্যর্থতার দিন একাই লড়লেন সিকান্দার রাজা। তার পঞ্চাশ ছোঁয়া ইনিংসে কোনোমতে দেড়শ পার করল জিম...

প্যারিসে অস্থিরতা: পিছিয়ে গেল পিএসজির ম্যাচ
২৪ অক্টোবর ২০২৬

প্যারিসে অস্থিরতা: পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সে চলমান বিক্ষোভের প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনে। লিগ আঁয় পিএসজি ও অলিম্পিক লিওঁর ম্যাচটি রো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে