গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

বাংলাদেশের সাফ স্কোয়াডে নতুন মুখ দুই প্রবাসী ফুটবলার, নেই রাফায়েল টুডু

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১২ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:২৬ এএম ২০২৬
বাংলাদেশের সাফ স্কোয়াডে নতুন মুখ দুই প্রবাসী ফুটবলার, নেই রাফায়েল টুডু
ছবি

বাংলাদেশের সাফ স্কোয়াডে নতুন মুখ দুই প্রবাসী ফুটবলার, নেই রাফায়েল টুডু

এএফসি চ্যালেঞ্জ লিগে ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের ক্লাব রেজারের বিপক্ষে গোল করেছেন ফর্টিজের ফরোয়ার্ড রাফায়েল টুডু। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি ফরোয়ার্ডের ধারাবাহিক দুই গোল বেশ আশার খবর। এরপরও সাফের ক্যাম্পে নেই এই ফুটবলার। ১৮ অক্টোবর ছিল সাফে ২৮ জন ফুটবলারের নাম জমা দেওয়ার ডেডলাইন। বাংলাদেশ দলের আমেরিকান হেড কোচ থমাস ডুলি ২৮ জনের নাম ঐ দিনই ফেডারেশনে জমা দিয়েছেন। সেখানে টুডুর নাম ছিল না। টুডু ঘরোয়া লিগে ফর্টিজের হয়ে দু’টি গোল করেছেন। 

 

সেই ধারাবাহিকতায় এএফসি আসরেও বজায় রেখেছেন। ডেডলাইন পেরিয়ে যাওয়ায় টুডুর পারফরম্যান্স বিবেচনা করার সুযোগ হয়নি ডুলির। ২৮ জনের স্কোয়াডের বাইরে দুই জন গোলরক্ষক ইসহাক ও আসিফকে ক্যাম্পে ডেকেছেন ডুলি। তারা শুধু অনুশীলন করবেন। সম্ভাবনাময় টুডুকেও জাতীয় দলের সঙ্গে অনুশীলন করানোর সুযোগ দেবেন কি না এই প্রশ্নের কোনো উত্তর দেননি ডুলি। ২৮ জনের স্কোয়াড হলেও হামজা, সামিত, জায়ান, ফাহমিদুল, ফারহান আলীরা কয়েক দিন পর যোগ দেবেন। 

 

এই কয়েক দিন টুডুকে জাতীয় দলে অনুশীলনে পরখের সুযোগ ছিল। সাফের বিগত আসরগুলোতে প্রাথমিক তালিকা ছিল ৩৫ জনের। টুর্নামেন্ট শুরুর আগের দিন ২৩ জনের চূড়ান্ত তালিকা দিতে হতো। এবার তিন সপ্তাহ আগেই ২৮ জনের ফাইনাল স্কোয়াড। 

 

সেখান থেকে খেলার আগের দিন ২৩ জনের নাম। এর কারণ সম্পর্কে সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল বলেন,‘ফিফা উইন্ডোর বাইরে কয়েকটি ম্যাচ রয়েছে। এজন্য ২৮ জনের স্কোয়াডের সুযোগ দেওয়া হয়েছে যেন পরিবর্তন করা যায়।’ 

২৮ জনের স্কোয়াডের সুযোগ দিলেও সেটা তিন সপ্তাহ আগে হওয়ায় বিপত্তি ঘটেছে। এই সময়ের মধ্যে পারফরম্যান্স, ইনজুরি, শৃঙ্খলা অনেক ঘটনাই ঘটতে পারে। সেক্ষেত্রে ২৮ জনের বাইরে কাউকে নেওয়ার সুযোগ থাকবে না কেন এবং তিন সপ্তাহ আগেই কেন ২৮ জনকে চূড়ান্ত করতে হবে সেটার সদুত্তর দিতে পারেননি সাফের সাধারণ সম্পাদক। 


রোববার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনালে জাতীয় দলের ফুটবলারদের রিপোর্টিং। 

আমিরুল ইসলাম বাবুর কাছেই খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। আসিয়ান কাপে শৃঙ্খলা নিয়ে অনেক সমালোচনা হলেও বাফুফে সভাপতি আমিরুল ইসলাম বাবুর ওপরই আস্থা রাখছেন। 

ক্যাম্প শুরু হওয়ার আগে জাতীয় দল কমিটির সভা না হওয়ায় অনেকেই নাখোশ রয়েছেন। সাফের জন্য ঘোষিত ২৮ জনের দলে নতুন মুখ দুই প্রবাসী মাহি খান ও রোনান সুলিভান। আসিয়ান কাপে চূড়ান্ত স্কোয়াডে ইনজুরির জন্য ছিলেন না তপু। 

তিনি আবার দলে আবার দলে ফিরেছেন। সহকারী কোচ হিসেবে হাসান আল মামুন এই ক্যাম্পে থাকবেন কি না এই নিয়ে ধোঁয়াশা রয়েছে। 


সাফে বাংলাদেশের স্কোয়াড : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান ইফসুফ, ইসা ফয়সাল, তারিক কাজী, জায়ান আহমেদ, সোহেল রানা, মোঃ সোহেল রানা, হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, সামিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মোঃ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান সুলিভান।
শুধু অনুশীলনের জন্য: মোঃ আসিফ ও ইসহাক আকন্দ।

ডিসি/আপ্র/২৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাঁচবারের শিরোপাজয়ী দলের প্রধান কোচ হলেন পোলার্ড
২৪ অক্টোবর ২০২৬

পাঁচবারের শিরোপাজয়ী দলের প্রধান কোচ হলেন পোলার্ড

যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তিনবারই দলটির সঙ্গে ছিলেন শ্রীলঙ্ক...

ডি থ্রি নিলামে পাঁচ ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটার
২৪ অক্টোবর ২০২৬

ডি থ্রি নিলামে পাঁচ ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটার

ডিসেম্বরে টি-টোয়েন্টি দিয়ে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের নতুন আয়োজন ডমেস্টিক থ্রি বা ‘ডি থ্রি’ টুর...

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান
২৪ অক্টোবর ২০২৬

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

সতীর্থদের ব্যর্থতার দিন একাই লড়লেন সিকান্দার রাজা। তার পঞ্চাশ ছোঁয়া ইনিংসে কোনোমতে দেড়শ পার করল জিম...

প্যারিসে অস্থিরতা: পিছিয়ে গেল পিএসজির ম্যাচ
২৪ অক্টোবর ২০২৬

প্যারিসে অস্থিরতা: পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সে চলমান বিক্ষোভের প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনে। লিগ আঁয় পিএসজি ও অলিম্পিক লিওঁর ম্যাচটি রো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে