গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

ভোর থেকে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪৪ এএম ২০২৬
ভোর থেকে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার (১১ নভেম্বর) ভোর থেকে বজ্রসহ বৃষ্টি হয়েছে। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে জনজীবনে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। অফিসগামীদের ছাতা ও রেইনকোট সঙ্গে রাখার পাশাপাশি জলাবদ্ধতা ও যানজটের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার ভোর সাড়ে ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় অনুভূত তাপমাত্রা ছিল প্রায় ২৫ ডিগ্রি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ। উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে হালকা বাতাস বইছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, বিকেল পর্যন্ত আকাশ প্রধানত মেঘলা থাকতে পারে। সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে আকাশ থেকে মেঘ কেটে যেতে পারে।

এ ছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মৌসুমি বৃষ্টির প্রভাবে ধীরে ধীরে বাড়তে পারে শীতের আমেজ।

এসি/আপ্র/১১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঢাকার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির আভাস কম
০৯ নভেম্বর ২০২৬

ঢাকার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির আভাস কম

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকার...

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
০৭ নভেম্বর ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বি...

ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
০৫ নভেম্বর ২০২৬

ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

দেশের পাঁচ বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্...

দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা
০৩ নভেম্বর ২০২৬

দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই