গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে অস্ত্রধারী ছিনতাইকারীদের দৌরাত্ম্য, নিরাপত্তার দাবিতে মানববন্ধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:১২ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:৪৪ এএম ২০২৬
টঙ্গীতে অস্ত্রধারী ছিনতাইকারীদের দৌরাত্ম্য, নিরাপত্তার দাবিতে মানববন্ধন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। এ সময় অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেফতার, রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিশেষ পুলিশি টহল জোরদার এবং বাসস্ট্যান্ড এলাকায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানানো হয়।

এ ছাড়া পোশাকশ্রমিকদের নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি, গোয়েন্দা তৎপরতা জোরদার, সিসিটিভি পর্যবেক্ষণ, সহজে অভিযোগ গ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের সমন্বয়ে যৌথ নিরাপত্তা কমিটি গঠনের আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে ছিনতাইয়ের শিকার মাছ ব্যবসায়ী আবুল সিকদার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গত ৯ নভেম্বর সকাল সাড়ে ৫টার দিকে মাছ কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি। গাজীপুরা সাতাইশ বাসস্ট্যান্ড এলাকায় ওয়ালটন শোরুমের নিচে পৌঁছালে তিনজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় একজন সুইচ গিয়ার দিয়ে তাঁর লুঙ্গিতে কোপ দিলে অল্পের জন্য রক্ষা পান তিনি। পরে ছিনতাইকারীরা তাঁর ব্যবসার নগদ ৭২ হাজার ৫০০ টাকা ও একটি নোকিয়া বাটন ফোন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেয়।

মানববন্ধনে ডা. সজিব খান বলেন, গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত। কিন্তু কয়েক দিন ধরে এক শ্রেণির ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে নিরীহ মানুষ ও ব্যবসায়ীদের টাকা-পয়সা ছিনিয়ে নিচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন টঙ্গীর ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সমাজসেবক ডা. সজিব খান, ছিনতাইয়ের শিকার আবুল সিকদার, জুয়েল, মিজান, রানা, আরমান, জাকির, লাল মিয়াসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
সানা/আপ্র/১১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চমেক হাসপাতালে স্বল্প খরচে ডায়ালাইসিস চালুর দাবিতে মানববন্ধন
১১ নভেম্বর ২০২৬

চমেক হাসপাতালে স্বল্প খরচে ডায়ালাইসিস চালুর দাবিতে মানববন্ধন

একেএম ফজলুল হক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের পরিচালনায় স্ব...

প্রযুক্তি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম মঞ্জু
১১ নভেম্বর ২০২৬

প্রযুক্তি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম মঞ্জু

প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য দেশে প্রযুক্তি বিষয়ে পরিপূর্ণ দক্ষ...

স্কুলের বাথরুমে শিশুকে ধর্ষণ, পলাতক শিক্ষক গ্রেফতার
১১ নভেম্বর ২০২৬

স্কুলের বাথরুমে শিশুকে ধর্ষণ, পলাতক শিক্ষক গ্রেফতার

যশোরের অভয়নগরে ১০ বছরের এক শিশুকে বিদ্যালয়ের শিক্ষকদের বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণের মামলার প্রধান...

বাগেরহাট পাসপোর্ট অফিসে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
১১ নভেম্বর ২০২৬

বাগেরহাট পাসপোর্ট অফিসে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

গ্রাহকের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই