গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

সাতক্ষীরা মেডিকেলে শিশুদের বেড বরাদ্দে টাকা নেওয়ার অভিযোগ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৮ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:৪২ এএম ২০২৬
সাতক্ষীরা মেডিকেলে শিশুদের বেড বরাদ্দে টাকা নেওয়ার অভিযোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ও শিশুদের ওয়ার্ডে বেড বরাদ্দ এবং চিকিৎসাসংক্রান্ত সেবা দেওয়ার নামে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে আউটসোর্সিং কর্মচারী রবিউল ইসলামের বিরুদ্ধে। নবজাতককে বেড দেওয়ার কথা বলে ২০০ টাকা এবং শিশুর শারীরিক সমস্যা সমাধানের কথা বলে আরো ১০০ টাকা নেওয়ার অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। এ ছাড়া বিভিন্ন সেবা দেওয়ার কথা বলে অর্থ আদায় ও রোগীর স্বজনদের সঙ্গে অসদাচরণের অভিযোগও পাওয়া গেছে।

ভুক্তভোগী নাজমা খাতুনের অভিযোগ, শ্যামনগর থেকে এসে তিনি তাঁর নবজাতক শিশুকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় বেড বরাদ্দ দেওয়ার কথা বলে রবিউল ইসলাম তাঁর কাছ থেকে ২০০ টাকা নেন। পরে শিশুর বুকে সর্দি জমেছে জানালে তা বের করে দেওয়ার কথা বলে আরো ১০০ টাকা আদায় করেন।

নাজমা খাতুন বলেন, রবিউল তাঁদের জানিয়েছেন, তাঁদের কোনো বেতন দেওয়া হয় না। রোগীর স্বজনদের কাছ থেকে যা পান, তা দিয়েই তাঁদের চলতে হয়।

একই ধরনের অভিযোগ করেছেন আশাশুনি থেকে আসা রোগীর স্বজন আজিজুল ইসলাম। তাঁর অভিযোগ, শিশু ওয়ার্ডে রোগীদের বিভিন্ন সেবা দেওয়ার কথা বলে রবিউল ইসলাম টাকা নেন। টাকা দিতে না চাইলে বা এ নিয়ে কথা বললে রোগীর স্বজনদের সঙ্গে খারাপ আচরণ করেন তিনি। শিশু ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের স্বজনদের সঙ্গে কথা বললে এ বিষয়ে আরো তথ্য পাওয়া যাবে বলেও দাবি করেন তিনি।

তবে আউটসোর্সিং কর্মচারীদের বেতন দেওয়া হয় বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. সালমান হোসেন। তিনি বলেন, আউটসোর্সিং কর্মচারীদের নিয়মিত বেতন দেওয়া হয়। এভাবে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। তথ্যপ্রমাণসহ প্রতিবেদন তৈরি করে হাসপাতালের পরিচালককে অবহিত করার পরামর্শ দেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম বলেন, ‘আপনার কিছু বলার থাকলে কর্তৃপক্ষকে জানান। আমরা যা করি, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করি।’

এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরতি খোদার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সরকারি হাসপাতালে বেড বরাদ্দ ও চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে নির্ধারিত নিয়মের বাইরে অর্থ আদায়ের এমন অভিযোগ রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। বিশেষ করে নবজাতক ও শিশুদের চিকিৎসা নিতে আসা অসহায় পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিশু ওয়ার্ডে বেড বরাদ্দ ও সেবা প্রদানের নামে অর্থ লেনদেন বন্ধ করতে হবে।
সানা/আপ্র/১১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চমেক হাসপাতালে স্বল্প খরচে ডায়ালাইসিস চালুর দাবিতে মানববন্ধন
১১ নভেম্বর ২০২৬

চমেক হাসপাতালে স্বল্প খরচে ডায়ালাইসিস চালুর দাবিতে মানববন্ধন

একেএম ফজলুল হক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের পরিচালনায় স্ব...

প্রযুক্তি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম মঞ্জু
১১ নভেম্বর ২০২৬

প্রযুক্তি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম মঞ্জু

প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য দেশে প্রযুক্তি বিষয়ে পরিপূর্ণ দক্ষ...

স্কুলের বাথরুমে শিশুকে ধর্ষণ, পলাতক শিক্ষক গ্রেফতার
১১ নভেম্বর ২০২৬

স্কুলের বাথরুমে শিশুকে ধর্ষণ, পলাতক শিক্ষক গ্রেফতার

যশোরের অভয়নগরে ১০ বছরের এক শিশুকে বিদ্যালয়ের শিক্ষকদের বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণের মামলার প্রধান...

বাগেরহাট পাসপোর্ট অফিসে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
১১ নভেম্বর ২০২৬

বাগেরহাট পাসপোর্ট অফিসে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

গ্রাহকের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই