বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আনতালিয়ায় পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘণ্টার বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জানান, জলবায়ু সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের সূচি রয়েছে।
তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে রোববার স্থানীয় সময় বেলা ১১টায় কপ-৩১ সম্মেলন শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সানা/আপ্র/১১/১১/২০২৬