গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

চবির হীরকজয়ন্তী উদযাপনে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০২:০০ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:৪৩ এএম ২০২৬
চবির হীরকজয়ন্তী উদযাপনে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৮ নভেম্বর উদযাপিত হবে হীরকজয়ন্তী উৎসব। এ আয়োজন সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হীরকজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

সভায় হীরকজয়ন্তী অনুষ্ঠান সুশৃঙ্খল ও যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলাসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া, বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, পরিবহন দপ্তরের প্রশাসক, বিএনসিসি সমন্বয় কর্মকর্তা, জাদুঘরের পরিচালক, সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।

এ ছাড়া পুলিশ, রেলওয়ে পুলিশ, এসআরবি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, প্রধান চিকিৎসা কর্মকর্তা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক, হীরকজয়ন্তী আয়োজক কমিটি ও বিভিন্ন উপকমিটির সদস্য এবং স্থানীয় সিএনজি ও অটোরিকশা চালক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।

সভায় উপস্থিত সবাই নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরে হীরকজয়ন্তী উৎসব সফল করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

জানা গেছে, আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে হীরকজয়ন্তী উদযাপন করা হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক সাবেক ও বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন ও বর্তমান শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা ক্যাম্পাসে উপস্থিত থাকবেন।
সানা/আপ্র/১১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চমেক হাসপাতালে স্বল্প খরচে ডায়ালাইসিস চালুর দাবিতে মানববন্ধন
১১ নভেম্বর ২০২৬

চমেক হাসপাতালে স্বল্প খরচে ডায়ালাইসিস চালুর দাবিতে মানববন্ধন

একেএম ফজলুল হক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের পরিচালনায় স্ব...

প্রযুক্তি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম মঞ্জু
১১ নভেম্বর ২০২৬

প্রযুক্তি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম মঞ্জু

প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য দেশে প্রযুক্তি বিষয়ে পরিপূর্ণ দক্ষ...

স্কুলের বাথরুমে শিশুকে ধর্ষণ, পলাতক শিক্ষক গ্রেফতার
১১ নভেম্বর ২০২৬

স্কুলের বাথরুমে শিশুকে ধর্ষণ, পলাতক শিক্ষক গ্রেফতার

যশোরের অভয়নগরে ১০ বছরের এক শিশুকে বিদ্যালয়ের শিক্ষকদের বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণের মামলার প্রধান...

বাগেরহাট পাসপোর্ট অফিসে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
১১ নভেম্বর ২০২৬

বাগেরহাট পাসপোর্ট অফিসে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

গ্রাহকের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই