গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে ফিউচার ম্যাপ স্কুলের শাখা বাণিজ্য বন্ধের দাবি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৩০ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:৪২ এএম ২০২৬
টঙ্গীতে ফিউচার ম্যাপ স্কুলের শাখা বাণিজ্য বন্ধের দাবি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: শিক্ষার নামে ফিউচার ম্যাপ স্কুলের শাখা বাণিজ্য বন্ধের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে ৪৩ নম্বর ওয়ার্ডের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রচলিত শিক্ষা নীতিমালা উপেক্ষা করে ফিউচার ম্যাপ স্কুল একাধিক শাখা পরিচালনার মাধ্যমে শাখা বাণিজ্য করছে। শিক্ষা অফিস থেকে একটি প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে একাধিক শাখা পরিচালনা করা হচ্ছে, যা শিক্ষা ব্যবস্থার নিয়ম ও শৃঙ্খলার পরিপন্থী।

বক্তারা আরো অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষকদের কমিশনের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে শিক্ষার্থী সংগ্রহ করছে। পাশাপাশি অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এমনকি অভিভাবক ও শিক্ষার্থীদের মাধ্যমেও কমিশনের ভিত্তিতে শিক্ষার্থী সংগ্রহের মতো অনৈতিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এতে এলাকার শিক্ষা ব্যবস্থায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন তারা।

এসব কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পাগাড় মডেল স্কুলের পরিচালক আবু হানিফ তুহিন, বিবি মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার শাওন, পাগাড় সূর্যোদয় ক্যাথলিক জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক সিস্টার মেরী লিলি, এডুকেশন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. সোলাইমান শেখ ও প্রধান শিক্ষক সনিয়া আক্তার, সেন্ট মেরী স্কুলের প্রধান শিক্ষক বার্নাড বিশ্বাস, কেয়ার অব লাইফ স্কুলের প্রধান শিক্ষক জাকব রায়, আনন্দপুর বিদ্যানিকেতনের পরিচালক মোসা. সালেহা বেগম, এজি মিশন স্কুলের প্রধান শিক্ষক দৃষ্টি তজু, নিউ ম্যাথডিস চার্ট স্কুলের প্রধান শিক্ষক জন রায়, মাসকট স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা এবং কুমুদিনী স্কুলের পরিচালক পার্সটার কল্যাণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সানা/আপ্র/১১/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চমেক হাসপাতালে স্বল্প খরচে ডায়ালাইসিস চালুর দাবিতে মানববন্ধন
১১ নভেম্বর ২০২৬

চমেক হাসপাতালে স্বল্প খরচে ডায়ালাইসিস চালুর দাবিতে মানববন্ধন

একেএম ফজলুল হক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের পরিচালনায় স্ব...

প্রযুক্তি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম মঞ্জু
১১ নভেম্বর ২০২৬

প্রযুক্তি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম মঞ্জু

প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য দেশে প্রযুক্তি বিষয়ে পরিপূর্ণ দক্ষ...

স্কুলের বাথরুমে শিশুকে ধর্ষণ, পলাতক শিক্ষক গ্রেফতার
১১ নভেম্বর ২০২৬

স্কুলের বাথরুমে শিশুকে ধর্ষণ, পলাতক শিক্ষক গ্রেফতার

যশোরের অভয়নগরে ১০ বছরের এক শিশুকে বিদ্যালয়ের শিক্ষকদের বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণের মামলার প্রধান...

বাগেরহাট পাসপোর্ট অফিসে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
১১ নভেম্বর ২০২৬

বাগেরহাট পাসপোর্ট অফিসে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

গ্রাহকের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই