গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

প্রযুক্তি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম মঞ্জু

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ০২:১৯ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৩:১৭ এএম ২০২৬
প্রযুক্তি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম মঞ্জু
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য দেশে প্রযুক্তি বিষয়ে পরিপূর্ণ দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবে। ডিপ্লোমা শিক্ষার আরো সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে এ কথা বলেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খুলনার শিববাড়ী মোড়ে গণপ্রকৌশল দিবস ২০২৬ এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আইডিইবি খুলনা জেলা শাখা এ র‌্যালির আয়োজন করে। বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েক দিন আগে খুলনা ও মোংলা সফর করেছেন। এ সময় তিনি বন্ধ শিল্প-কারখানা চালুর পাশাপাশি খুলনা ও মোংলায় নতুন শিল্প-কারখানা নির্মাণের কথা বলেছেন। এর ফলে খুলনা আবারো শিল্পসমৃদ্ধ হয়ে উঠবে এবং তরুণদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনের পর র‌্যালিটি শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। এ সময় তিনি আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

র‌্যালিতে ডিপ্লোমা প্রকৌশলী এবং খুলনার সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সানা/আপ্র/১১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চমেক হাসপাতালে স্বল্প খরচে ডায়ালাইসিস চালুর দাবিতে মানববন্ধন
১১ নভেম্বর ২০২৬

চমেক হাসপাতালে স্বল্প খরচে ডায়ালাইসিস চালুর দাবিতে মানববন্ধন

একেএম ফজলুল হক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের পরিচালনায় স্ব...

স্কুলের বাথরুমে শিশুকে ধর্ষণ, পলাতক শিক্ষক গ্রেফতার
১১ নভেম্বর ২০২৬

স্কুলের বাথরুমে শিশুকে ধর্ষণ, পলাতক শিক্ষক গ্রেফতার

যশোরের অভয়নগরে ১০ বছরের এক শিশুকে বিদ্যালয়ের শিক্ষকদের বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণের মামলার প্রধান...

বাগেরহাট পাসপোর্ট অফিসে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
১১ নভেম্বর ২০২৬

বাগেরহাট পাসপোর্ট অফিসে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

গ্রাহকের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দু...

টঙ্গীতে অস্ত্রধারী ছিনতাইকারীদের দৌরাত্ম্য, নিরাপত্তার দাবিতে মানববন্ধন
১১ নভেম্বর ২০২৬

টঙ্গীতে অস্ত্রধারী ছিনতাইকারীদের দৌরাত্ম্য, নিরাপত্তার দাবিতে মানববন্ধন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই