গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০৯:১০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৮ এএম ২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
ছবি

ছবি সংগৃহীত

চট্টগ্রাম জেলা পরিষদ বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের ঘর নির্মাণ ও পুনর্বাসনে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে। গৃহ পুনর্নির্মাণ ও পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ৫৩ লাখ টাকা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার অর্থ বিতরণ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মীর শাহে আলমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, চট্টগ্রাম জেলার সবচেয়ে বেশি বন্যাকবলিত উপজেলাগুলোর মধ্যে বাঁশখালী অন্যতম। সাম্প্রতিক বন্যায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৬০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে এবং ৪ হাজার ৫১৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাঁশখালীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে ঘর নির্মাণ ও পুনর্বাসনের জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

জেলা পরিষদের প্রশাসক জানান, এর আগেও বাঁশখালীর ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য নতুন ঘর নির্মাণ ও পুনর্বাসনের এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের প্রতিটি উপজেলাতেই ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ঘর পুনর্নির্মাণের অংশ হিসেবে জেলা পরিষদ প্রতিটি উপজেলাতেই এ ধরনের সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে।

মাহবুবের রহমান শামীম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যাতে ঘরবাড়ি পুনর্নির্মাণ করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেজন্য নগদ আর্থিক সহায়তার ভীষণ প্রয়োজন। জেলা পরিষদ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আন্তরিকভাবে কাজ করছে এবং পরিবারগুলোকে দ্রুত পুনর্গঠন ও স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনতে প্রতিটি উপজেলায় এ সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, দুর্যোগকবলিত মানুষের পুনর্বাসনে সার্বিক সহায়তার জন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। মানুষের দুর্দিনে জেলা পরিষদ সবসময় তাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব সহায়তা দিয়ে যাবে।

এসি/আপ্র/২৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রক্তাক্ত নারী সাহায্য চাইছিলেন, ছবি তুলছিল জনতা
২৪ সেপ্টেম্বর ২০২৬

রক্তাক্ত নারী সাহায্য চাইছিলেন, ছবি তুলছিল জনতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলেও তাকে...

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
২৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়...

সোনালি আঁশে কৃষকের মুখে হাসি
২৪ সেপ্টেম্বর ২০২৬

সোনালি আঁশে কৃষকের মুখে হাসি

বগুড়ার গ্রামীণ জনপদে এখন পাট ঘিরে উৎসবের আমেজ। মাঠজুড়ে সবুজ পাটের সারি। কোথাও কৃষক পাট কাটছেন, কোথাও...

হাঁস-লাউ-ফল নিয়ে বিদায়, ওসির প্রতি মানুষের ভালোবাসা
২৪ সেপ্টেম্বর ২০২৬

হাঁস-লাউ-ফল নিয়ে বিদায়, ওসির প্রতি মানুষের ভালোবাসা

সৎকর্মে আবেগঘন মিলনমেলা

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে