গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ০০:৪৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:০২ এএম ২০২৬
নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ রবিউল আউয়াল লাভলুর দিকনির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনলাইন প্রতিবেদনে নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কর্মসূচি পালনের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

মিছিলটি শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাঁচাবাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি ও যৌথ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে নানা চক্রান্ত ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তারা রাজপথে থেকে এসব কর্মকাণ্ড ও নৈরাজ্য প্রতিহত করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা, কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান জাহিদ, ছাত্রদলের আহ্বায়ক মীর খালেদ মাহবুব রাসেল এবং সদস্য সচিব মো. মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৬/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

দুই সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ, বিচার না পেয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
২৫ সেপ্টেম্বর ২০২৬

দুই সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ, বিচার না পেয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে আশ্রয় দেওয়ার কথা বলে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই