গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

মাগুরায় পুলিশের অভিযানে ৩৫ টি মোবাইল উদ্ধার

জেলা প্রতিনিধি, মাগুরা

জেলা প্রতিনিধি, মাগুরা

প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:২১ এএম ২০২৬
মাগুরায় পুলিশের অভিযানে ৩৫ টি মোবাইল উদ্ধার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মিজানুর রহমান: মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া ও বিভিন্ন সময়ে সাধারণ ডায়েরিভুক্ত হওয়া স্যামসাং গ্যালাক্সি এস-২৩সহ ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার করা মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসান, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসে হারিয়ে যাওয়া এবং বিভিন্ন সময়ে সাধারণ ডায়েরিভুক্ত হওয়া মোবাইল ফোনের তথ্যপ্রযুক্তিনির্ভর অনুসন্ধান চালায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। অনুসন্ধানের একপর্যায়ে ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করে ফোনগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত করা হয় এবং সেগুলো তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

দীর্ঘদিন পর হারানো মূল্যবান মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা মাগুরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সূত্রে আরো জানা গেছে, সেপ্টেম্বর মাসে সাইবার ক্রাইম ইউনিটের তৎপরতায় ১২ জন ভিকটিমকে উদ্ধার করা ছাড়াও হত্যা মামলার দুই আসামি এবং সার কালোবাজারি মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া ফেসবুকসংক্রান্ত একাধিক সাধারণ ডায়েরি ও অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান এবং ক্লুলেস হত্যা, ডাকাতি ও চুরি মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সাইবার অপরাধ দমন এবং হারানো মালামাল উদ্ধারে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সানা/আপ্র/৯/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দেলদুয়ারে ৩৫ লাখ টাকার মামলায় বৃদ্ধা মা ও প্রবাসী আসামি
০৯ অক্টোবর ২০২৬

দেলদুয়ারে ৩৫ লাখ টাকার মামলায় বৃদ্ধা মা ও প্রবাসী আসামি

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের দক্ষিণ বাথুলী গ্রামে একটি পরিবারের চার...

ঝড়-শিলাবৃষ্টিতে মধুপুরে শত কোটি টাকার ক্ষতি
০৯ অক্টোবর ২০২৬

ঝড়-শিলাবৃষ্টিতে মধুপুরে শত কোটি টাকার ক্ষতি

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় হঠাৎ বয়ে যাওয়া প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষি খাতে ব্যাপক...

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
০৯ অক্টোবর ২০২৬

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্য...

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বুধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই