সচিব পদমর্যাদায় গিয়াস উদ্দিন রিমনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গিয়াস উদ্দিন রিমনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে - যেটি আগে ঘটে - তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
গিয়াস উদ্দিন রিমন পুলিশের ২১ ব্যাচের কর্মকর্তা ছিলেন। এক-এগারোর সময় তিনি দেশের বাইরে চলে যান। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর দেশে ফিরে তিনি বসুন্ধরায় কাজ শুরু করেন। পাশাপাশি বিএনপির মিডিয়া সেলের সদস্য হিসেবেও কাজ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি প্রথমে দৈনিক ইনকিলাব এবং পরে দৈনিক যুগান্তর পত্রিকায় সাংবাদিকতা করেন।
সানা/আপ্র/৯/১০/২০২৬