গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

সাতক্ষীরায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩১ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:১৬ এএম ২০২৬
সাতক্ষীরায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
ছবি

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ -প্রতিনিধির পাঠানো ছবি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই এলাকার বাসিন্দা এবং গুনাকরকাটি বাজারে ফার্নিচারের কাজ করেন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে গুনাকরকাটি বাজারে রবিউল ইসলামের ফার্নিচারের গোডাউনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী গুনাকরকাটি গ্রামের কালাম সরদারের স্ত্রী হামিদা খাতুন জানান, ঘটনার সময় তিনি গোডাউনের পেছনে একটি চালের চাতালে কাজ করছিলেন। এ সময় তিনি দেখতে পান, রবিউল ইসলাম চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে অচেতন অবস্থায় বাইরে ফেলে রেখে দ্রুত দোকান বন্ধ করে চলে যাচ্ছেন।

হামিদা খাতুন জানান, তিনি দ্রুত শিশুটিকে উদ্ধার করে মাথায় পানি দেন। পরে শিশুটি সুস্থ হলে তার কাছে ঘটনার বিবরণ শোনেন। এরপর তাকে বাড়িতে পৌঁছে দিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত রবিউল ইসলামকে আটক করে রাখেন। পরে থানায় খবর দেওয়া হলে উপপরিদর্শক আনজির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে রবিউল ইসলামকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা-বাবাসহ স্থানীয়রা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছিল। অভিযুক্ত রবিউল ইসলাম থানা হেফাজতে রয়েছেন। তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/১১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টাঙ্গাইলে অপরাধ ও মাদক দমনে জিরো টলারেন্সের নির্দেশ
১১ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে অপরাধ ও মাদক দমনে জিরো টলারেন্সের নির্দেশ

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২...

ইবিতে পর্যটন খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের তাগিদ
১১ অক্টোবর ২০২৬

ইবিতে পর্যটন খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের তাগিদ

আকিব হাসান, ইবি প্রতিনিধি: পর্যটন খাতের আধুনিকায়ন, সেবার মান উন্নয়ন এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট...

শ্রীপুরে ভিমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, আইসিইউতে স্ত্রী
১১ অক্টোবর ২০২৬

শ্রীপুরে ভিমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, আইসিইউতে স্ত্রী

গাজীপুরের শ্রীপুরে বাঁশ কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে স্বপন দাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘট...

কড়ে দিঘি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন
১০ অক্টোবর ২০২৬

কড়ে দিঘি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে